News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একাধিক দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের গণঅবস্থান কর্মসূচি
Image

একাধিক দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের গণঅবস্থান কর্মসূচি

আগরতলা, ১০ জুলাই (হি.স.) : নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি ও নারী নির্যাতনের প্রতিবাদে সোমবার আগরতলায় ওরিয়েন্ট চৌমুনী এলাকায় ৪ ঘন্টার গণঅবস্থান কর্মসূচি পালন করেছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। তাঁদের দাবি, নারীদের নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ এবং নেশাকারবারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। 

এদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিষ কুমার সাহা বলেন, নেশা মুক্ত ত্রিপুরা গঠন করার জন্য মুখ্যমন্ত্রী যে আহবান জানিয়েছেন তাতে ব্যর্থ হয়েছেন তিনি। কারণ, ত্রিপুরার যুবক যুবতী থেকে শুরু করে রাজ্যের একাংশ মানুষ দিন দিন নেশায় আসক্ত হয়ে পড়ছেন।তাঁর অভিযোগ, মাদক রাজ্যে পরিনত হচ্ছে ত্রিপুরা। মাদক ব্যবসায়ীরা শাসক দলের আশ্রয়ে লালিত পালিত হয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। নারীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে কংগ্রেস দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দিয়েছেন কংগ্রেস সভাপতি।

তাঁর আরও অভিযোগ, ত্রিপুরায় উত্তরোত্তর নারী নিযার্তন বৃদ্ধি পাচ্ছে। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর কথায়, নারীরা নির্যাতিত হয়ে প্রসাশনের দ্বারস্থ হলেও তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রসাশন।

এদিন বিধায়ক সুদীপ রায় বর্মনের অভিযোগ, ত্রিপুরায় আইন শৃঙ্খলা নেই। শাসক দলের কার্যকর্তারা নেশার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাঁর কথায়, বিজেপি সরকারের শাসনকালে দিন দিন ত্রিপুরা নেশার স্বর্গে পরিণত হচ্ছে।

Releated Posts

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

১০০০ মিমির বেশি বৃষ্টিপাত, খরার ঝুঁকি নেই ত্রিপুরায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেকোনো ধরনের খরার মতো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবিপি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, বেতন বাড়ছে ২০ শতাংশ; ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এবার থেকে জিবি…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top