News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ, আক্রান্ত পুলিশ কর্মী
Image

কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ, আক্রান্ত পুলিশ কর্মী

মগরাহাট, ৯ জুলাই (হি. স.): তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত হলেন মগরাহাট থানার ৩ পুলিশ কর্মী। মগরাহাট থনার একজন এস আই সহ দুই কনস্টেবল আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মগরাহাটের নৈনান এলাকা।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে নৈনান এলাকায় সংঘর্ষ শুরু হয়। ঘটনার খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সেখানেই কংগ্রেস কর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় মাথা ফেটেছে পুলিশ কর্মীদের। আহত তিন পুলিশ কর্মী এস আই আরিফ মহম্মদ ও ২ কনস্টেবল লালটু ও প্রসেনজিৎ। এদের মধ্যে একজন কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনার পর নৈনান এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Releated Posts

সমন্বয় বাড়াতে জেলা পর্যবেক্ষকদের বাড়তি ক্ষমতা দিল বঙ্গ বিজেপি

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): জেলা কমিটির পদাধিকারীদের সঙ্গে সংশ্লিষ্ট জেলার সাংসদ ও বিধায়কদের মধ্যে আরও ভালো সমন্বয় নিশ্চিত…

ByByNews Desk Aug 9, 2026

পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্টস কালার প্রদান অমিত শাহের

পুদুচেরি, ৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পুদুচেরি পুলিশকে মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্টস কালার’ প্রদান…

ByByNews Desk Aug 9, 2026

মহানগর গ্যাসের প্রতিনিধি সেজে সাইবার প্রতারণা, মুম্বইয়ে ৪.৯৮ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ২

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): মহানগর গ্যাস লিমিটেডের প্রতিনিধি পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা…

ByByNews Desk Aug 8, 2026

এনএইচএম কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়েছে: জম্মু-কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী

শ্রীনগর, ৮ আগস্ট (আইএএনএস): ন্যাশনাল হেলথ মিশন-এর কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top