News Flash

  • Home
  • দেশ
  • রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির, ১০ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি
Image

রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির, ১০ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি

কলকাতা, ৯ জুলাই (হি.স.) : পঞ্চায়েত ভোটের দিন বাংলায় প্রাণ গিয়েছে ১৯ জনের। জখম হয়েছেন বহু মানুষ। বোমাবাজি, গুলিবৃষ্টি, ভোট লুট, ব্যালট বাক্স নষ্টের মতো ঘটনা ঘটেছে ভূরি ভূরি। এর জন্য কমিশনের নিষ্ক্রিয়তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনের সামনে রবিবারও বিক্ষোভে বসলেন বিজেপি কর্মীরা। ১০ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির।
পঞ্চায়েত ভোটের দিন রাজ্য জুড়ে সন্ত্রাসের প্রতিবাদে শনিবারই কমিশনের গেটে তালা ঝুলিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর রবিবার সজল ঘোষ, সোনালী গুহদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভে বসলেন বিজেপি কর্মীরা। নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে প্রায় সাড়ে ১০ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি করেছে বিজেপি । পাশাপাশি অশান্তির অভিযোগ তুলে গণনার দিনও ১০-১২ দিন পিছিয়ে দেওয়ার দাবি তুলেছে তারা।

বিজেপি নেত্রী সোনালি গুহর দাবি, ভোটের নামে প্রহসন হয়েছে। প্রচুর মানুষ মারা গিয়েছে। আবার সজল ঘোষের দাবি, সবচেয়ে বেশি তো তৃণমূল কর্মী খুন হয়েছেন। আজ তো ওদের এখানে বসা উচিত ছিল। তাঁদের দাবি, রাজ্য় সরকারকে সরিয়ে তারপর পুনর্নিবাচন করা হোক। না হলে আবার একই ঘটনা ঘটবে।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top