News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ : রাজ্য নির্বাচন কমিশন
Image

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ : রাজ্য নির্বাচন কমিশন

কলকাতা, ৯ জুলাই (হি.স.) : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ৮০.৭১ শতাংশ ভোট পড়েছে ২২ জেলায়। তবে জেলার ভোটের শতাংশ নিরূপণের কাজ এখনও চলছে। রবিবার পঞ্চায়েত ভোটের শতাংশের এই হার জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভোট লুট, বুথ দখল, ব্যালট বাক্স নষ্ট করার খবর এলেও কমিশন জানিয়েছে এ বার পঞ্চায়েত ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে। ৮৪.৭৯ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। এর পরেই রয়েছে বীরভূমে। অনুব্রত মণ্ডলের গড়ে ভোট পড়ে ৮৩.১৮ শতাংশ। ভোটের হারে পিছিয়ে রয়েছে পাহাড়। দার্জিলিংয়ে ভোট পড়েছে ৬৫.৮৬ শতাংশ এবং কালিম্পংয়ে ৬৭.২১ শতাংশ।

এ ছাড়া বাঁকুড়ায় ৮৩.০৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৮২.৫৯ শতাংশ, ঝাড়গ্রামে ৮২.৪৭ শতাংশ, জলপাইগুড়ুিতে ৮১.৪৫ শতাংশ, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ৮১.৪৪ শতাংশ করে, মুর্শিদাবাদে ৮০.৯৬ শতাংশ, নদিয়ায় ৮০.৫৮ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৮০.৪৯ শতাংশ, পূর্ব বর্ধমানে ৮০.১৩ শতাংশ এবং মালদহে ৮০.০৬ শতাংশ ভোট পড়েছে। ৭৮-৮০ শতাংশের মধ্যে ভোট পড়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়াতে। পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে ৭২.৫১ শতাংশ।

Releated Posts

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ‘জয় শ্রীরাম’ স্লোগান বিজেপি কর্মীদের

কলকাতা, ৯ মে (আইএএনএস): মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী-র শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে শনিবার কালীঘাটের হরিশ চ্যাটার্জি…

ByByNews Desk May 9, 2026

“বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনাই এখন লক্ষ্য”, শপথের পর বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা, ৯ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই নিজেকে এক সংযত রাষ্ট্রনায়কের ভূমিকায় তুলে ধরলেন…

ByByNews Desk May 9, 2026

ওড়িশা : আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করল বিজেডি যুব ও ছাত্র সংগঠন

ভুবনেশ্বর, ৮ মে (আইএএনএস): ওড়িশায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি-এর সরকারি বাসভবন ঘেরাও করল…

ByBySandeep Biswas May 8, 2026

বিধানসভা নির্বাচন ২০২৭ : উত্তরপ্রদেশ ভোটে গণনাকেন্দ্রের লাইভ ফুটেজ প্রকাশের দাবি সমাজবাদী পার্টির

লখনউ, ৮ মে (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ভোট গণনার সম্পূর্ণ লাইভ ফুটেজ প্রকাশ করার দাবি জানাল…

ByBySandeep Biswas May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top