News Flash

Image

কলমচৌড়ায় নাশকতার আগুনে পুড়ল গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ নাশকতার আগুনে পুড়লো যুবকের একমাত্র উপার্জন এর গাড়ি৷ এই ঘটনা ঘটেছে রাজ্যের সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানা বক্সনগর দক্ষিণপাড়া এলাকা৷গতকাল রাতের শেষ রাতে এই ঘটনা ঘটেছে বলে খবর৷যুবক তার উপার্জনের টাকা দিয়ে গাড়িটি ক্রয় করে গত দেড় মাস আগে৷গাড়িটি ছিলো বক্সনগর দক্ষিন পাড়া এলাকার আমির হামজা নামে এক যুবকের৷গাড়িতে কে বা কিভাবে আগুন ধরে তা এখনো জানা যায়নি৷ঘটনার বিবরণে জানা যায় শনিবার গভীর রাতে বক্সনগর দক্ষিণপাড়া এলাকার আমির হামজা নামে এক ব্যক্তি প্রত্যেকদিনের ন্যায় গাড়ি তার বাড়ির সামনে রেখে ঘুমিয়ে যায়৷রাত্রে আনুমানিক ৩ ঘটিকার সময় প্রথমে এলাকার লোকজন গাড়ি পোড়ার শব্দ শুনে গাড়ির মালিক আমির হামজাকে খবর দিলে সে ঘর থেকে বেরিয়ে দেখতে পায় তার গাড়িতেই দাউ দাউ করে আগুন জ্বলছে৷তখন সে চিৎকার করাতে আশেপাশের লোকজন ছুটে এসে বাড়িতে থাকা মোটরের জল দিয়ে গাড়ির আগুন নেভানোর চেষ্টা করে৷গাড়ির সামনের ইঞ্জিনের মধ্যে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়৷গাড়ির সামনের অর্ধাংশ পুড়ে ছাই হয়ে যায়৷পরবর্তী সময়ে কলমচৌড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে এই ঘটনার তদন্ত করেন৷তবে গাড়ির মালিক আমির হামজার সাথে কথা বলে জানতে পারা যায় তার কারোর সাথে ঝগড়া বিবাদ নেই,কারোকে তার সন্দেহ হয় না৷হয়তোবা কোন টেকনিকেল সমস্যার কারণে  গাড়িতে আগুন ধরে যেতে পারে৷তাছাড়া এই অপকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট দাবি রাখে গাড়ির চালক৷

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top