News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিআরটিসি বাধ্যতামূলক হওয়ায় টিপিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ঘোষণা
Image

পিআরটিসি বাধ্যতামূলক হওয়ায় টিপিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ পিআরটিসি ছাড়া রাজ্যের কোন সরকারি দপ্তরে চাকুরীর জন্য বহিরাগতরা আবেদন করতে পারবেন না৷ রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য আরো এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ তার সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছেন রাজ্যের শিক্ষিত বেকাররা৷পূর্তদপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফে গত ৯ ডিসেম্বর ২০২২ইং তারিখে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল৷ এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে৷ ৭জুলাই ২০২৩ইং তারিখে পূর্ত দপ্তরের ডেপুটি সেক্রেটারি রাজীব পালের তরফে আরো একটি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা দেওয়া হয়েছে৷এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যেহেতু এখন থেকে রাজ্য সরকার সকল সরকারি চাকরির ক্ষেত্রে চাকরি প্রত্যাশীদের পি আর টি সি থাকা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করেছে তাই পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের চাকরির জন্য প্রত্যাশীদেরও পিআরটিসি থাকা বাধ্যতা মূলক৷ পূর্ত দপ্তর জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য পিআরটিসি থাকা বাধ্যতামূলক থাকার বিষয়টি উল্লেখ করেন নতুন একটি বিজ্ঞপ্তি জারি করার কথা ৭জুলাই ২০২৩ইং তারিখে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের চাকরি প্রত্যাশীদের সুবিধা হবে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top