News Flash

  • Home
  • দিনের খবর
  • হাওড়ার জগৎবল্লভপুরে নির্দল প্রার্থীর ভাইয়ের বাড়িতে আগুন
Image

হাওড়ার জগৎবল্লভপুরে নির্দল প্রার্থীর ভাইয়ের বাড়িতে আগুন

জগৎবল্লভপুর, ৯ জুলাই (হি.স.) :ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়া । জেলার জগৎবল্লভপুরে এক নির্দল প্রার্থীর ভাইয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগ তুলল শাসকদল।

রবিবার ভোর পাঁচটা নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে জগৎবল্লভপুর। সেখানে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪১ নম্বর বুথে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন শেখ শফিকুল ইসলাম। ভোটের দিন রাত্রি ১২টা নাগাদ শফিকুলের ভাইয়ের বাড়িতে হামলা চালায় তৃণমূল। অভিযোগ, মহিলাদের গালিগালাজ করার পাশাপাশি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। প্রাণ বাঁচাতে ওই নির্দল প্রার্থীর পরিবার আশ্রয় নেয় জগৎবল্লভপুর থানায়। এতে হল না রেহাই। অভিযোগ, আজ ভোর পাঁচটা নাগাদ ফের শফিকুলের বাড়িতে আসেন তৃণমূলের দলবল। বাড়িতে কাউকে না পেয়ে তাঁর ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। যার জেরে পুড়ে যায় দু’টি বাইক ও ঘরে থাকা কিছু আসবাবপত্র।

যদিও, গোটা ঘটনাই অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি এটা অন্তর্কলহের ফল। তাদের পাল্টা অভিযোগ গতকাল ভোট মিটে গেলে ব্যালট বক্স ছিনতাই করার চেষ্টা চালায় ওই নির্দল প্রার্থী এবং তাঁর অনুগামীরা।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top