News Flash

  • Home
  • বিদেশ
  • ক্যালিফোর্নিয়ায় যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান, ভিতরে থাকা ছ’জনেরই মৃত্যু
Image

ক্যালিফোর্নিয়ায় যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান, ভিতরে থাকা ছ’জনেরই মৃত্যু

ক্যালিফোর্নিয়া, ৯ জুলাই (হি.স.): ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বিমান। যাত্রীদের নিয়ে মাঠের উপর ভেঙে পড়ে একটি ব্যবসায়িক জেট বিমান। তাতে মোট ছ’জন ছিলেন। ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়েছে। আমেরিকার সময় অনুযায়ী, শনিবার স্থানীয় সময় ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ক্যালিফর্নিয়ার মুরিয়েটা শহরে ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছেই বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থল সান দিয়েগো থেকে ৬৫ মাইল উত্তরে।

দেশের ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, লাস ভেগাসের হ্যারি রেইড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল সেসনা সংস্থার ব্যবসায়িক জেটটি। তাতে চালক, বিমানকর্মী-সহ ছ’জন ছিলেন। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। বিমানটি একটি মাঠের উপর ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। তারাই আগুন নিভিয়ে বিমানের ধ্বংসাবশেষ থেকে ছ’জনের দেহ উদ্ধার করে।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top