News Flash

  • Home
  • খেলা
  • ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় প্রথম দশজন
Image

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় প্রথম দশজন

কলকাতা, ৯ জুলাই (হি.স.): ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে রান সংগ্রহের তালিকায় সবার আগে রয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাওস্কর। প্রাক্তন ভারতীয় এই ওপেনার ১৯৭১-১৯৮৩ সময়কালে ২৭ ম্যাচে ২৭৪৯ রান করেছেন। ১৩টি সেঞ্চুরি রয়েছে তার মধ্যে। এই তালিকায় ক‍্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েড রয়েছেন দ্বিতীয় স্থানে। ১৯৬৬-১৯৮৩ সময়কালে ২৮ ম্যাচে ২৩৪৪ রান করেছেন। রয়েছে ৭টি শতরান। আর এক ক‍্যারিবিয়ান শিভনারায়ণ চন্দ্রপল ১৯৯৪-২০১৩ সময়কালে ২৫ ম্যাচে ২১৭১ রান করেছে। তিনিও ৭টি সেঞ্চুরি করেছেন।

ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ নামে পরিচিত রাহুল দ্রাবিড় ১৯৯৭-২০১১ এই সময়ে ২৩ ম্যাচে ১৯২৭ রান করেছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৮টি সেঞ্চুরি করেছেন তিনি। আর এক কিংবদন্তি ক্যারিবিয়ান ভিভ রিচার্ডস ১৯৭৪-১৯৮৯ পর্যন্ত সময়কালে ২৮ ম্যাচ খেলে ভারতের বিরুদ্ধে ১৯২৭ রান করেছেন। মোট ৮টি সেঞ্চুরি তিনিও হাঁকিয়েছেন। ক্যারিবিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্স ১৯৫৮-১৯৭১ সময়কালে ১৮ ম্যাচে ১৯২০ রান করেছেন। তিনি মোট ৮টি সেঞ্চুরি করেছেন।

ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকর ১৯৭৬-১৯৮৯ পর্যন্ত সময়কালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে ২৫ ম্যাচে ১৫৯৬ রান করেছেন। ৬টি শতরান করেছেন তিনি। ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকর ১৯৯৪-২০১৩ পর্যন্ত ২১ ম্যাচে ১৬৩০ রান করেছেন। মোট ৩টি সেঞ্চুরি করেছেন মাস্টার ব্লাস্টার। ভারতের ভিভিএস লক্ষ্মণ ১৯৯৭-২০১১ পর্যন্ত সময়কালে ২২ ম্যাচে ১৭১৫ রান করেছেন। তিনি মোট ৪টি সেঞ্চুরি করেছেন। ক‍্যারিবিয়ান এভার্টন উইকস ১৯৪৮-১৯৫৩ সময়কাল পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৪৯৫ রান করেছেন। তিনি মোট ৭টি সেঞ্চুরি করেছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top