ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই।।প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় পেলো প্রগতি প্লেসেন্টার। ১০৭ রানে পরাজিত করে ক্রিকেট অনুরাগীকে। অনূর্ধ্ব-১৩ বিভাগে। দীর্ঘদিন অনুশীলনের পর ক্রিকেটারদের মধ্যে কোথায় ফাকফোকড় রয়েছে তা দেখে নেওয়ার জন্য দুই সেন্টারের উদ্যোগে ওই প্রস্তুতি ম্যাচ। নোয়াবাদি মাঠে হয় ম্যাচটি। তাতে ব্যাটে-বলে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নেয় নয়নমনে দেববর্মার ছেলেরা। ম্যাচে নজর কাড়ে শ্রেষ্ঠাংশু দেব। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ১৭০ রান করে। দলের পক্ষে শ্রেষ্ঠাংশু দেব ৫৭ (অপ:),ঋদ্ধিমান কর ২৯ এবং দেবপ্রিয় দে ২২ রান করে। জবাবে খেলতে নেমে প্রগতি পি সি-র বোলারদের আটোসাটো বোলিংয়ে মাত্র ৬৩ রানে গুটিয়ে যায় ক্রিকেট অনুরাগী। প্রগতির পক্ষে ইয়াশ দেববর্মা ৩ টি, দেবপ্রিয় দে এবং রাহুল খান ২ টি উইকেট পেয়েছে।

প্রস্তুতি ম্যাচে শ্রেষ্ঠাংশু-র ৫৭ রান
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















