News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূল-সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত বাগদা, অন্তত ৩০ জন জখম
Image

তৃণমূল-সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত বাগদা, অন্তত ৩০ জন জখম

বনগাঁ , ৮ জুলাই (হি.স.) : পঞ্চায়েত ভোটে তৃণমূল-সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার বাগদা। অভিযোগ, তৃণমূলের নেতৃত্বে বাংলাদেশের দুষ্কৃতীরা এসে গন্ডগোল ঘটিয়েছে। অন্তত ৩০ জন জখম হয়েছেন ।

উত্তর ২৪ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের নওদা গ্রামের ৭৭ নম্বর বুথে তৃণমূলের সঙ্গে নির্দল -সিপিএমের সংঘর্ষ হয়েছে ৷ অভিযোগ, বাংলাদেশ থেকে দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে তৃণমূল। তৃণমূলের লোকেরা ব্যালট লুট করে অবাধে ছাপ্পা দিয়েছে বলেও অভিযোগ। প্রতিবাদ করায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় জখম প্রায় ৩০ জনকে একে একে বাগদা গ্রামীণ হাসপাতালে আনা হচ্ছে ৷ অভিযোগ পরস্পর বিরুদ্ধে দা, লোহার রড, পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ে ৷ একাধিক ব্যক্তির মাথা ফেটেছে। অন্তত ৩০ জন জখম হয়েছেন। হাসপাতালে ভরতি ১৬ জন। মনোনয়ন ও প্রচার পর্বে কোচবিহারে অশান্তিতে বাংলাদেশি দুষ্কৃতী যোগের অভিযোগ তোলা হয়েছিল।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top