News Flash

  • Home
  • দেশ
  • সিংহভাগ বুথেই নেই কেন্দ্রীয় বাহিনী, ভোট লুট চলল দেদার
Image

সিংহভাগ বুথেই নেই কেন্দ্রীয় বাহিনী, ভোট লুট চলল দেদার

বাসন্তী ও গোসাবা, ৮ জুলাই (হি. স.) :বাসন্তী ও গোসাবা মিলিয়ে মোট বুথের সংখ্যা ৫২৮ টা। কিন্তু এর মধ্যে ৫০ টির মত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও বাকি প্রায় পৌনে পাঁচশো বুথে ছিল না কেন্দ্রীয় বাহিনী। একজন মাত্র পুলিশ কর্মী মোতায়েন ছিলেন ভোট কেন্দ্রে। আর এই সব বুথের বেশির ভাগেই সকালের দিকে শান্তিতে ভোট হলেও বেলা বাড়ার সাথে সাথে বুথ দখল, ছাপ্পা হয় দেদার। কোথাও কোথাও ছাপ্পা ভোট রুখতে পুলিশ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেলেও বেশিরভাগ বুথে বিনা বাধায় ছাপ্পা দিল শাসকদল।

এদিন সকাল থেকেই উত্তেজনা ছিল বাসন্তীর কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাঙনখালি, মন্ডলপাড়া, খেরিয়া, ডকঘাটের মত বুথগুলোতে। সেই কারনে এসডিপিও ক্যানিং দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই এলাকায় একের পর এক বুথ ঘুরে বেড়ান। বুথ জ্যাম করতে আসা রাজনৈতিক দলের কর্মীদেরকে হটাতে লাঠিচার্জও করেন। বেশ কয়েকটি জায়গায় নির্দলরা তৃণমূলের ভুয়ো ক্যাম্প করে ভোটারদের প্রভাবিত করছিল, অভিযোগ পেয়ে সেই ক্যাম্পগুলি ভেঙে দেয় পুলিশ।

কেন্দ্রীয় বাহিনী থাকা বুথগুলিতে ছাপ্পা ভোট বা বুথ লুট করার মত ঘটনা না ঘটলেও বাসন্তীর ঝড়খালি, নফরগঞ্জ, ভরতগড়, রামচন্দ্রখালি, বাসন্তী, ফুলমালঞ্চ ও চুনাখালি এলাকায় বুথ দখল করে দেদার ছাপ্পা মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাসন্তী পঞ্চায়েতের কালিডাঙা জুনিয়ার হাইস্কুলের ১৯৮ নম্বর বুথে তৃণমূল কংরেসের প্রার্থী আরুফা খানের স্বামী কাদের খানের বিরুদ্ধে ভোটকক্ষে ঢুকে ভোটারদের প্রভাবিত করা এবং ছাপ্পা ভোট মারার অভিযোগ উঠেছে। একইভাবে অন্যান্য গ্রামপঞ্চায়েত এলাকাগুলিতেও তৃণমূলের বিরুদ্ধে দেদার ছাপ্পা ভোট মারার অভিযোগ করেছে বিরোধীরা।

পাশাপাশি গোসাবার শম্ভুনগর, রাঙ্গাবেলিয়া, কুমিরমারি, আমতলী, ছোটমোল্লাখালি, কচুখালি, বালি ১, বালি ২ সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত এলাকায় সর্বত্র ছাপ্পা ভোট মারার অভিযোগ তুলেছে বিজেপি ও আরএসপি। কুমিরমারিতে শুক্রবার রাত থেকেই বুথ দখল করে নেয় তৃণমূল। রাতেই ছাপ্পা মেরে ভোট পর্ব শেষ করে দেওয়া হয় বলে অভিযোগ। গোসাবার জেলা পরিষদ প্রার্থী তথা বিজেপি নেতা সঞ্জয় নায়েক বলেন, “ বাসন্তী, গোসাবার সর্বত্র সন্ত্রাস করেছে শাসকদল। যেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না, সেখানেই বুথ দখল করেছে, ছাপ্পা মেরেছে। গনতন্ত্রকে মাটিতে মিশিয়ে দিয়েছে এই তৃণমূল দল।” আরএসপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর বলেন, “ ভোটের নামে প্রহশন হয়েছে। এই ভোটের কোন মানে হয় না। মনোনয়ন জমা পর্ব থেকেই শুরু হয়েছে সন্ত্রাস। ভোটের দিনও সেই সন্ত্রাস অব্যাহত। বেশিরভাগ বুথেই বেশিরভাগ মানুষকে ভোট দিতে দেয়নি শাসক দল। সকালের দিকে কিছু বুথে ভোট হলেও বেলা বাড়ার সাথে সাথেই বুথ লুট করেছে তারা।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিন ২৪ পরগনার তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার। তিনি বলেন, “ এই অভিযোগ মিথ্যা। পুলিশ, প্রশাসন সকলের উদ্যোগে নির্বিঘ্নেই ভোট হয়েছে বেশিরভাগ এলাকায়। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তাছাড়া ভোট এখনও পর্যন্ত শান্তিতেই।”

Releated Posts

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top