News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একাধিক দাবিতে বিক্ষোভে সামিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
Image

একাধিক দাবিতে বিক্ষোভে সামিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

আগরতলা,৭ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চরম গাফিলতি ক্রমশ প্রকাশ্যে আসছে। এর পরিণামে ছাত্র-ছাত্রীদের ফলাফল খারাপ হচ্ছে। অভিযোগ উঠছে গত কয়েক বছর ধরে সাধারণ ডিগ্রী কলেজ গুলিতে সঠিক সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। অধ্যাপকের বহু ঘাটতি রয়েছে এবং বিগত বছর থেকে এ বছর কলেজে ভর্তির ফি এক লাফে ত্রিগুণ বৃদ্ধি পেয়েছে।
তাই এক বিরুদ্ধে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শুক্রবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে তারা বিক্ষোভে সামিল হয়। দাবি তোলে বিশ্ববিদ্যায়ের এডাকেমিক ক্যালেন্ডার সঠিক করে পড়ুয়াদের ভর্তি করানো, একই সঙ্গে মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি মূল্য হ্রাস করা, আসন সংখ্যা বৃদ্ধি করা, ক্যাম্পাস গুলিতে শারীরিক নিগ্রহের ঘটনা বন্ধে করার জন্য পদক্ষেপ গ্রহণ ও সুরক্ষা নিশ্চিত করা। এবং এদিন এই দাবিগুলির সাথে আরো একাধিক দাবি সহ ১০ দফা দাবিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ডেপুটেশন প্রদান করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রান্ত। এদিনের কর্মসূচির নাম দেওয়া হয় বিশ্ব বিদ্যালয় ঘেরাও। এ.বি.ভি.পি-র রাজ্য সম্পাদক সঞ্জিত সেন জানান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ছাত্রীরা এই কর্মসুচিতে অংশ নিয়েছেন। ঘেরাও কর্মসূচি থেকে এক প্রতিনিধি দল গিয়ে উপাচার্যের নিকট দাবি সনদ তুলে দেবেন। অতিসত্বর রাজ্যের ছাত্র ছাত্রীদের স্বার্থে দাবিগুলি কার্যকর করা হোক সেই দাবিও জানান তিনি। এদিনের কর্মসুচিকে ঘিরে বিশ্ব বিদ্যালয়ের সামনের জাতীয় সড়কে যানজট দেখা দেয়। মূল ফটকের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা।”

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top