News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা জাতীয় দ্রব্য বিক্রি করার সময় জনতার হাতে আটক এক যুবক
Image

নেশা জাতীয় দ্রব্য বিক্রি করার সময় জনতার হাতে আটক এক যুবক

আগরতলা,৭ জুলাই : বনকর এলাকার যুবকরা বিলোনিয়ার   নেশা কারবারি শ্রীকান্তকে আটক করে তুলে দিল বিলোনিয়া থানার হাতে!বিলোনিয়া মহকুমা এলাকায় বিভিন্ন চুরি কান্ডের সাথেও জড়িত শ্রীকান্ত সাহা নামে এই বখাটে যুবক । অভিযোগ ,,বিভিন্ন সময় বিলোনিয়ার বাইক, দোকান, ছাগল ,বাড়িঘর সহ বিভিন্ন চুরি কান্ডের সাথে জড়িত শ্রীকান্ত সাহা নামে বড়পাথরি এলাকার এই যুবক । সে আবার শান্তির বাজার  এবং সুকান্ত নগর এলাকায় ভাড়া থেকে নেশার কারবার ও চালিয়ে যাচ্ছিল প্রতিনিয়ত। বিলোনিয়া মহাকুমার এমন কোন থানা বাকি নেই যেখানে ওর নামে মামলা লিপিবদ্ধ নেই।যে থানাতে আটক করা হোক না কেন, সেখান থেকে কোন এক অজ্ঞাত কারণে তাকে জামাই আদরে ছেড়ে দেয়া হচ্ছে। বনকর আনন্দমেলা থেকে একটি বাইক চুরি কান্ডের সাথে জড়িত থাকার অপরাধে এবং নেশা জাতীয় দ্রব্য বিক্রি করার সময় হাতেনাতে আটক করে  বনকর এলাকার কিছু সচেতন যুবক। উত্তমাধ্যম দিয়ে খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে । ঘন্টাখানেক পর পুলিশ এসে এলাকার কারো সাথে বিন্দুমাত্র কোন কথা জিজ্ঞেস না করে নিয়ে যায় বিলোনিয়া থানাতে । শ্রীকান্ত সংশ্লিষ্ট স্থানীয় যুবকদের কাছে স্বীকার করেছিল এই চুরি কান্ডের সাথে আরো দুজন জড়িত ।  সেই অনুযায়ী স্থানীয় এলাকার যুবকরা আরো একজন চোরকে আটক করলেও পুলিশ তাকে থানাতে নিয়ে যায়নি । ফাক বুজে সে সেখান থেকে পালিয়ে যায় । এলাকার জনগণ এই বিষয়ে ক্ষোভ উগরে দেন বিলোনিয়া থানার পুলিশের উপর। , পুলিশের উপর কোন ধরনের আস্তা রাখতে পারছেন না সাধারণ জনগণ । এলাকাবাসীদের অভিমত  শ্রীকান্ত সহাকে আটক করা হচ্ছে ,,আর থানাতে গিয়ে কোন এক অজ্ঞাত কারণে জামাই আদরে ছাড়া পেয়ে যাচ্ছে এই কুখ্যাত চোর এবং নেশা কারবারি। যুব থেকে সাধারণ নাগরিকদের একটাই অভিমত প্রশাসন কঠোর হাতে যদি এই শ্রীকান্ত সাহার মত চোর এবং নেশা কারবারিদের  জিজ্ঞাসাবাদ করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে তাহলে  বিলোনিয়া মহকুমায়  চুরি কান্ডের কিছুটা হলেও কুলকিনারা করতে পারবে ।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top