News Flash

  • Home
  • দেশ
  • কাঁথি পুলিশের চিঠিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী
Image

কাঁথি পুলিশের চিঠিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী

কলকাতা, ৭ জুলাই (হি.স.) : ভোটের ২৪ ঘণ্টা আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারি। শুভেন্দুর অভিযোগ, তাঁর গতিবিধির উপর নিয়ন্ত্রণ করছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কাঁথি থানার পুলিশ শুভেন্দু অধিকারীর নামে একটি চিঠি পাঠায়। ভোটের দিন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক গতিবিধি কী হয়, তা মনে করিয়ে দিয়েই মূলত সেই চিঠি ছিল। বৃহস্পতিবার কাঁথি পুলিশের দেওয়া সেই চিঠিকে চ্যালেঞ্জ করেই শুক্রবার কলকাতা হাইকোর্টে যান শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এভাবে কাঁথি পুলিশ তাঁর গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বেলা ১টায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই আবেদনের শুনানি রয়েছে। ২২ জেলার পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক এবং জেলাশাসককে রাজ্য নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছিল। রাজ্য বা কেন্দ্রের নিরাপত্তা পায় এমন ‘পলিটিকাল ফানশনারিজ’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব নিজের বুথের বাইরে অন্য জায়গায় নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে পারবেন না। ভোটের দিন ভোটকেন্দ্রেও এই জনপ্রতিনিধিদের নিরাপত্তারক্ষীর গতিবিধি নিয়ন্ত্রিত হবে। তবে ভোটের প্রার্থী হলে তাঁর ক্ষেত্রে এ নিয়মে শিথিলতার কথাও উল্লেখ ছিল কমিশনের নির্দেশিকায়।

সেই বিজ্ঞপ্তিকে উল্লেখ করেই কাঁথি পুলিশ শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠায়। বলা হয় ‘মডেল কোড অব কনডাক্ট’ সব পঞ্চায়েত এলাকায় বলবত থাকবে। ভোটের প্রচার শেষ হয়ে যাওয়ার পর নিজের ভোটদানের এলাকার ব্যতীত জনপ্রতিনিধি অন্য নির্বাচনী এলাকায় যেতে পারবেন না। শুভেন্দু নন্দীগ্রাম বিধানসভার নন্দনায়কবাড়ের ভোটার। গাইডলাইন মেনে ভোটের দিন অকারণে এলাকায় ঘোরাফেরা না করার কথাও বলা হয় কাঁথি পুলিশের চিঠিতে। যা গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা বলে মনে করছেন শুভেন্দু। সে কারণেই এদিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top