নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে ডেকে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ১৮ জুলাই তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের সমন পাওয়ার পর ব্রিজভূষণ বলেছেন, তিনি অবশ্যই আদালতে হাজিরা দেবেন। আদালতে হাজিরা দেওয়া থেকে কোনও ছাড় চাই না বলেও জানিয়েছেন ব্রিজভূষণ শরণ সিং।
কুস্তিগীরদের সঙ্গে অভব্য আচরণ ও যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং। ব্রিজভূষণ ও বিনোদ তোমারের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট দাখিল হয়েছে। সেই চার্জশিটের প্রেক্ষিতেই আগামী ১৮ জুলাই ব্রিজভূষণ ও বিনোদ তোমারকে ডেকে পাঠিয়েছে আদালত। আগামী ১৮ জুলাই হবে শুনানি।



















