News Flash

  • Home
  • দেশ
  • গীতা প্রেসই বিশ্বের একমাত্র প্রিন্টিং প্রেস; যা শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, জীবন্ত বিশ্বাস : প্রধানমন্ত্রী
Image

গীতা প্রেসই বিশ্বের একমাত্র প্রিন্টিং প্রেস; যা শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, জীবন্ত বিশ্বাস : প্রধানমন্ত্রী

গোরক্ষপুর, ৭ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের গোরক্ষপুরে গীতা প্রেসের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারের এই অনুষ্ঠান থেকে নেপালি ভাষায় অনূদিত সচিত্র শিব পুরাণ এবং শিব মহাপুরাণ উন্মোচন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, গীতা প্রেসই বিশ্বের একমাত্র প্রিন্টিং পরে; যা শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, জীবন্ত বিশ্বাস। গীতা প্রেসের কার্যালয় কোটি কোটি মানুষের কাছে মন্দিরের চেয়ে কম নয়।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমার এবারের গোরক্ষপুর সফর ঐতিহ্যের পাশাপাশি উন্নয়নের নীতির একটি চমৎকার উদাহরণ। গীতা প্রেসের এই অনুষ্ঠানের পর গোরক্ষপুর রেলস্টেশনে যাব। গোরক্ষপুর রেল স্টেশনের আধুনিকায়নের কাজও শুরু হতে চলেছে আজ থেকেই।” মোদী আরও যোগ করেছেন, “বন্দে ভারত ট্রেন দেশের মধ্যবিত্তদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের একটি নতুন ফ্লাইট প্রদান করেছে। এখন দেশের প্রতিটি কোণ থেকে নেতারা আমাকে চিঠি লিখছেন যে আমাদের অঞ্চল থেকেও বন্দে ভারত ট্রেন চালানো হোক। এটাই বন্দে ভারত-এর উৎসাহ।”

Releated Posts

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026

পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি

পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top