পশ্চিমাঞ্চল: ২২০, ২৯২/৯
মধ্যাঞ্চল: ১২৮,
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই।। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শতরান চেতেশ্বর পূজারার। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে পুরো খেলা সম্ভব হয়নি। তবে যতটুকু হয়েছে এর মধ্যে পশ্চিমাঞ্চলের সামনে সরাসরি জয়ের হাতছানি বলা যেতে পারে। ঠিক এই মুহূর্তে পশ্চিমাঞ্চল ৩৮৪ রানে এগিয়ে রয়েছে। হাতে এখনও তাদের এক উইকেট বর্তমান। অন্ততপক্ষে চার শতাধিক রানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে পশ্চিমাঞ্চল। ১২৮ রানে প্রথম ইনিংস ফুরিয়ে যাওয়া মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে কতটুকু চেস করতে পারে সেটা এখন দেখার বিষয়। পুজারা যেভাবে ধরে খেলে ২৭৮ বলে ১৪ টি বাউন্ডারিও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩৩ রান সংগ্রহ করে দলকে সরাসরি জয়ের হাতছানি এনে দিয়েছে সেটা উল্লেখযোগ্য বিষয়। প্রথম ইনিংসেই দুর্দান্ত লিড নিয়েছে পশ্চিমাঞ্চল। দ্বিতীয় ইনিংসে তিন শতাধিক রান সংগ্রহের লক্ষ্যে এগুচ্ছে। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার দায়ে মধ্যাঞ্চল এমনিতেই অনেকটা পিছিয়ে। তৃতীয় দিনের খেলা শেষে পশ্চিমাঞ্চল এই মুহূর্তে ৩৮৪ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে আরও ১ উইকেট। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে পুরো খেলা হয়নি। ৫৩ ওভার খেলার সুযোগ পেয়ে পশ্চিমাঞ্চল ১৪৩ রান যোগ করতে সক্ষম হয়েছে। এর মধ্যে পূজারার ১৩৩ রান উল্লেখযোগ্য। মধ্যাঞ্চলের সৌরভ কুমার চারটি এবং সারাংশ জৈন তিনটি উইকেট পেয়েছে। উল্লেখ্য, পশ্চিমাঞ্চলের প্রথম ইনিংসে ২২০ রানের জবাবে মধ্যাঞ্চল তাদের প্রথম ইনিংসে শেষ করেছে ১২৮ রানে। ৯২ রানে লিড নিয়ে পশ্চিমাঞ্চল দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের খেলা শেষে নয় উইকেটে ২৯২ রান সংগ্রহ করেছে। আগামীকাল ম্যাচের চতুর্থ তথা অন্তিম দিন।


















