News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত বাস; বিলাসপুরে কাছে মৃত্যু ৩ জনের, আহত ৬ জন
Image

প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত বাস; বিলাসপুরে কাছে মৃত্যু ৩ জনের, আহত ৬ জন

বিলাসপুর, ৭ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার উদ্দেশে রওনা দিয়েছিল যাত্রীবাহী একটি বাস, ছত্তিশগড়ের অম্বিকাপুর থেকে আসা বাসটির গন্তব্য ছিল রায়পুর। কিন্তু, বিলাসপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে সেই বাসটি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে বাসটি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসের ৩ জন যাত্রী, এছাড়াও ৬ জন কমবেশি আহত হয়েছেন।

বিলাসপুরের পুলিশ সুপার সন্তোষ সিং বলেছেন, অম্বিকাপুর থেকে আসা বাসটির গন্তব্য ছিল রায়পুর। ওই বাসে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভারী বৃষ্টির কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে পারেননি বাসের চালক। তাই দুর্ঘটনাটি ঘটেছে।
ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের যথাযথ চিকিৎসা সুবিধা প্রদান করার নির্দেশ দিয়েছেন বাঘেল।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top