News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা, অল্পতে প্রাণ রক্ষা
Image

স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা, অল্পতে প্রাণ রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ কৈলাসহর ছনতৈল মুসলিমপল্লী এলাকার বাসিন্দা আব্দুল মতিনের মেয়ে রাহেনা বেগমের সামাজিক ভাবে বিবাহ হয় বিগত সাত বছর পূর্বে সফরিকান্দি ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ছাতির আলির ছেলে আনোয়ার উদ্দিনের সাথে৷ তাদের সংসারে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়৷ সেই কন্যা সন্তানটি জন্ম হওয়ার পর তাদের সংসারে বাঁধে অশান্তি৷ আনোয়ার উদ্দিন বলে কেন তাদের কন্যা সন্তান জন্ম হয়েছে৷ তাই বলে আনোয়ার উদ্দিন তার স্ত্রী রাহেনা বেগমকে বেধরক মারপিট চালাত বলে অভিযোগ৷ এ নিয়ে একাধিকবার সালিশি সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি৷ এমনকি আনোয়ার উদ্দিন বাংলাদেশে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী পাচার বাণিজ্যের সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ৷ তার শ্বশুর বাড়ির লোকজন এ কাজে বাধা দিলেও সে তাতে কর্ণপাত করেনি৷ বর্তমানে তার স্ত্রী পাঁচ মাসের গর্ভবতী থাকা সত্ত্বেও সে তার স্ত্রীকে প্রানে মারার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে বলে অভিযোগ৷  রাহেনা বেগমকে অযথা আনোয়ার উদ্দিন বেধড়ক মারপিট চালাতে শুরু করে৷ স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে খবর পাঠায় রাহেনা বেগমের বাপের বাড়িতে৷ ঘটনাস্থলে বাপের বাড়ির লোকেরা গিয়ে দেখতে পায় রাহেনা বেগমের গলায় ফাঁস লাগিয়ে প্রাণে মারার চেষ্টা করছে তার স্বামী আনোয়ার উদ্দিন৷ এরপর আনোয়ার উদ্দিনের হাত থেকে রাহেনা বেগমকে রক্ষা করে রাহেনা বেগমের বাপের বাড়ির লোকেরা৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় রাহেনা বেগম কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ পাশাপাশি পনের দাবিতেও একাধিকবার আনোয়ার উদ্দিন তার স্ত্রী রাহেনা বেগমকে মারধর করেছে বলে জানা যায়৷ পাশাপাশি আনোয়ার উদ্দিনের এই কাজে উৎসাহ দিত তার পরিবারের লোকেরা৷  বিষয়টি নিয়ে ইরানি থানায় আজ রাহেনা বেগম তার স্বামী আনোয়ার উদ্দিন এবং আনোয়ার উদ্দীনের চার ভাই মোট ৫ জনের বিরুদ্ধে  লিখিত  অভিযোগ দায়ের করে৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top