News Flash

  • Home
  • দেশ
  • সোনাচূড়ায় নির্বাচনী সভা থেকে বিজেপি কর্মী ও সমর্থকদের সতর্ক থাকার বার্তা শুভেন্দু অধিকারীর
Image

সোনাচূড়ায় নির্বাচনী সভা থেকে বিজেপি কর্মী ও সমর্থকদের সতর্ক থাকার বার্তা শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রাম, ৬ জুলাই (হি. স.) : বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ব্লকের সোনাচূড়ায় এক নির্বাচনী সভা থেকে এলাকার সব বিজেপি কর্মী ও সমর্থকদের সতর্ক থাকার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

তিনি বলেন, ‘এরা (শাসক শিবির) কেন্দামারিতে কিছু লোক ঢোকাবে। দক্ষিণ ২৪ পরগনা থেকে লোক আনা হবে। অস্ত্র নিয়ে সন্দেশখালি ও ক্যানিং থেকে বাছাই করা গুন্ডা আসছে। প্রথমে কেন্দামারিতে চেষ্টা করবে ওরা।’ এরপরই অবশ্য শুভেন্দু দলীয় কর্মী ও সমর্থক তথা এলাকার সাধারণ মানুষজনকে ভয় না পাওয়ার জন্য অনুরোধ করেন। বিরোধী দলনেতার বক্তব্য়, তিনিই এলাকার মানুষজনের চৌকিদার। বললেন, ‘আপনাদের বিধায়ক, আপনাদের চৌকিদার।’

দলীয় কর্মী ও সমর্থকদের আশ্বস্ত করে শুভেন্দু বলেন, ‘আমি চৌকিদার আছি। আপনি মার খেলে আমি কি ঘরে বসে থাকব না কি?’ এদিকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর পাল্টা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। বাইরে থেকে লোক আসার যে অভিযোগ বিরোধী দলনেতা তুলেছেন সেই নিয়ে অভিষেকের বক্তব্য, যদি তাঁর (শুভেন্দুর) কাছে নাম থাকে, তাহলে প্রশাসনকে এবং আদালতকে জানানোর জন্য। একই সঙ্গে অভিষেক এও বলেন, ‘যদি না জানান এবং যদি কোনও ঘটনা ঘটে, তাহলে এর দায়-দায়িত্ব শুভেন্দু অধিকারীর এবং বিজেপির।’

এদিন বিকেলের সাংবাদিক বৈঠকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দলের তরফে ‘ওয়ার রুম’ সর্বক্ষণ চালু থাকবে। কোথাও কোনও গোলমালের খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

Releated Posts

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top