News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে গাড়ি দুর্ঘটনায় মৃত ৪, গুরুতর আহত আরও ৮ জন
Image

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে গাড়ি দুর্ঘটনায় মৃত ৪, গুরুতর আহত আরও ৮ জন

জম্মু, ৫ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন যাত্রী। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। মৃত ৪ জনের মধ্যে ৩ জনই মহিলা। বুধবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে রাজৌরি জেলার থানামান্ডি এলাকায়, ভাঙ্গাই সড়কে। আহতদের সংকটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানামান্ডির সাব-ডিভিশনাল অফিসার ডাঃ ইমতিয়াজ আহমেদ বলেছেন, বুধবার ভোররাতে ২.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে তিনটি পরিবারের সদস্যরা ছিলেন, পুঞ্চের বুফলিয়াজ এলাকায় এক আত্মীয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের পরে বাড়ি ফিরছিলেন সকলে, ভাঙ্গাই গ্রামে তাঁদের গন্তব্য থেকে মাত্র কয়েকশ মিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন, ১২ জন যাত্রীকে উদ্ধার করে থানামন্ডির উপ-জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়। নিহতরা হলেন- শামীম আক্তার, রুবিনা কাউসার, জরিনা বেগম ও মোহাম্মদ ইউনিস, সবাই ভাঙ্গাইয়ের বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত ৮ জন হলেন- শাহীন বেগম, জাইতুন বেগম, শাহীন বেগম, বেগম জান, ফাতেমা বেগম, সুরিয়া বেগম, কুলসুম বেগম এবং মোহাম্মদ কাসিম।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top