News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যাবে : মন্ত্রী সুধাংশু দাস
Image

ত্রিপুরায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যাবে : মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ৪ জুলাই (হি.স.) : মানুষের শারীরিক বিকাশে দুধ এক অমূল্য উপাদান। ত্রিপুরায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। আজ গোমতী ডেয়ারি প্রাঙ্গণে ৫ হাজার লিটার ক্ষমতাসম্পন্ন ইন্সুলেটেড রোড মিল্ক ট্যাংকারের সূচনা অনুষ্ঠানে একথা বলেন ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস।

এদিন তিনি বলেন, এই ট্যাংকারের মাধ্যমে বাল্ক মিল্ক কুলার সেন্টারগুলি (বিএমসি) থেকে দুধ ৪ ডিগ্রি সেলসিয়াসে বহন করে নিয়ে আসা সম্ভব হবে। এর ফলে দুধের গুণগতমান যেমন বজায় থাকবে তেমনি দুধ নষ্টও হবেনা।

এদিন শ্রী দাস বলেন, ত্রিপুরায় বর্তমানে ৮৫ হাজার মেট্রিক টন দুধের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে এগিয়ে আসতে হবে বেকার যুবকদের। যেসমস্ত বেকার যুবককরা কাজের সন্ধানে ঘুরছে তারা গো পালনের জন্য ব্যাংক থেকে লোন নিতে পারেন। ব্যাংক লোনের মাধ্যমে গো পালন করলে ঋণের টাকার সমস্ত সুদ মিটিয়ে দেবে ত্রিপুরা সরকার, বলে জানান তিনি।

সাথে তিনি যোগ করেন, মানুষের শারীরিক বিকাশে দুধ এক অমূল্য উপাদান। ত্রিপুরা সরকার উন্নতমানের গোখাদ্য রাজ্যেই উৎপাদনের লক্ষ্যে উদ্যোগ নিয়েছে।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top