News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় সরকারী দফতরে, নিগম, বোর্ড এবং পিএসইউ-তে চাকুরীতে নিয়োগে পিআরটিসি বাধ্যতামূলক, সিদ্ধান্ত মন্ত্রিসভায়
Image

ত্রিপুরায় সরকারী দফতরে, নিগম, বোর্ড এবং পিএসইউ-তে চাকুরীতে নিয়োগে পিআরটিসি বাধ্যতামূলক, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

আগরতলা, ৪ জুলাই (হি.স.) : ত্রিপুরায় সরকারী দফতরে, নিগম, বোর্ড এবং পিএসইউ-তে চাকুরীতে নিয়োগে পিআরটিসি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তবে, বিশেষ পরিস্থিতিতে ওই নিয়মে শিথিলতার এক্তিয়ার থাকবে ত্রিপুরা সরকারের। আজ মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ দিয়েছেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি যোগ করেন, খরিফ মরশুমে ত্রিপুরায় কৃষকদের কাছ থেকে ৩৫ হাজার মেট্রিক টন ধান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিন তিনি বলেন, আজ ত্রিপুরা মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরায় সরকারী দফতরে, নিগম, বোর্ড এবং পিএসইউ-তে চাকুরীতে নিয়োগে পিআরটিসি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, এখন থেকে সমস্ত নিয়োগে ওই সিদ্ধান্ত কার্যকর হবে। তাঁর কথায়, কয়েক মাস ধরেই এই সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছিল। কিছু জটিলতা ছিল, তাই বিলম্ব হয়েছে। অবশেষে বিভিন্ন দফতরের অনুমতিক্রমে আজ ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তাঁর বক্তব্য, এখন থেকে সরকারি দফতর কিংবা টিপিএসসির মাধ্যমে নিয়োগে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক হবে। এছাড়াও, নিগম, বোর্ড অথবা পিএসইউ-তে চাকুরীতে নিয়োগেও পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে। তবে, বিশেষ পরিস্থিতিতে ওই নিয়মে শিথিলতার এক্তিয়ার থাকবে ত্রিপুরা সরকারের। তাঁর কথায়, প্রয়োজনীয় অভিজ্ঞতা সহ উপযুক্ত প্রার্থী স্থানীয় বাসিন্দাদের মধ্যে পাওয়া যায় না, তবে ত্রিপুরা সরকার রাজ্যের বাইরের প্রার্থীদের বিবেচনা করবে।

এদিন তিনি আরও বলেন, খরিফ মরশুমে ত্রিপুরায় কৃষকদের কাছ থেকে ৩৫ হাজার মেট্রিক টন ধান ক্রয়ে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সারা ত্রিপুরায় প্রায় ৪০টি কেন্দ্রে ওই ধান ক্রয় করা হবে। আগামী ৮ থেকে ৯ জুলাইয়ের মধ্যে ওই প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি জানান, ওই ধান ক্রয়ে সমস্ত খরচ মিলিয়ে ত্রিপুরা সরকার আপাতত ঋণ নিয়ে ৮৫ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয় করবে। পরবর্তী সময়ে এফসিআই থেকে ওই টাকা ফেরত পেয়ে ত্রিপুরা সরকার ঋণ পরিশোধ করবে। তাঁর দাবি, ধান ক্রয়ের তিনদিনের মধ্যে কৃষকদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top