News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় মহিলা সিনিয়র ক্রিকেটে জয় দিয়ে শুরু সোনাপুর টিম বি-র
Image

বিলোনিয়ায় মহিলা সিনিয়র ক্রিকেটে জয় দিয়ে শুরু সোনাপুর টিম বি-র

ক্রীড়া প্রতিনিধি বিলোনিয়া, ৩ জুলাই : উদ্বোধনী ম্যাচে জয় পেলো সোনাপুর স্কুল ‘‌বি’। ৬ উইকেটে পরাজিত করলো সোনাপুর স্কুল ‘‌এ’ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত‌‌ সিনিয়র মহিলাদের ক্রিকেটে। বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হয় ৩ দলীয় ডাবল লিগ ভিত্তিতে টি-‌২০ ওই আসর। এদিন সোনাপুর স্কুল ‘‌এ’ দলের গড়া ১০৩‌ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সোনাপুর স্কুল ‘‌বি’ দল। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সোনাপুর স্কুল ‘‌এ’ দল নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান করে। দল সর্বোচ্চ ৪০ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে লক্ষ্মী পাল ২৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং পলি রাণী মল্লিক ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। সোনাপুর স্কুল ‘‌বি’ দলের পক্ষে পম্পা দাস ১২ রানে ৩ উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে সোনাপুর স্কুল ‘‌বি’ দল ১৬.‌৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দল সর্বোচ্চ ৪৪ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে পূজা পাল ৪০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮,পম্পা দাস ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং প্রীয়াশী রুদ্রপাল ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১ রান করেন। ‌‌সোনাপুর স্কুল ‘‌এ’ দলের পক্ষে দলনায়িকা শায়ন্তিকা দাস ১৮ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top