ক্রীড়া প্রতিনিধি বিলোনিয়া, ৩ জুলাই : উদ্বোধনী ম্যাচে জয় পেলো সোনাপুর স্কুল ‘বি’। ৬ উইকেটে পরাজিত করলো সোনাপুর স্কুল ‘এ’ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের ক্রিকেটে। বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হয় ৩ দলীয় ডাবল লিগ ভিত্তিতে টি-২০ ওই আসর। এদিন সোনাপুর স্কুল ‘এ’ দলের গড়া ১০৩ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সোনাপুর স্কুল ‘বি’ দল। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সোনাপুর স্কুল ‘এ’ দল নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান করে। দল সর্বোচ্চ ৪০ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে লক্ষ্মী পাল ২৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং পলি রাণী মল্লিক ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। সোনাপুর স্কুল ‘বি’ দলের পক্ষে পম্পা দাস ১২ রানে ৩ উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে সোনাপুর স্কুল ‘বি’ দল ১৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দল সর্বোচ্চ ৪৪ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে পূজা পাল ৪০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮,পম্পা দাস ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং প্রীয়াশী রুদ্রপাল ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১ রান করেন। সোনাপুর স্কুল ‘এ’ দলের পক্ষে দলনায়িকা শায়ন্তিকা দাস ১৮ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।

বিলোনিয়ায় মহিলা সিনিয়র ক্রিকেটে জয় দিয়ে শুরু সোনাপুর টিম বি-র
Tags:
Releated Posts
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…
মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ
ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…


















