News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে বিশ্বস্তরে খেলাধুলায় ব্যাপক অগ্রগতি দেখিয়েছে ভারত : অনুরাগ ঠাকুর
Image

প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে বিশ্বস্তরে খেলাধুলায় ব্যাপক অগ্রগতি দেখিয়েছে ভারত : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিশ্বস্তরে খেলাধুলায় ব্যাপক অগ্রগতি দেখিয়েছে ভারত। বললেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। সোমবার নতুন দিল্লিতে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি এবং দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক অ্যান্টি-ডোপিং সংস্থা-র মধ্যে মউ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তৃতার সময় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যতে ভারতকে একটি ক্রীড়া শক্তিতে পরিণত করার কল্পনা করেছেন।” তিনি যোগ করেছেন, ভারত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে সমস্ত খেলার জন্য উচ্চ-মানের প্রশিক্ষণ, প্রাপ্যতা এবং উন্নত ক্রীড়া পরিকাঠামোর উপর মনোযোগ দিচ্ছে।

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি এবং দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক অ্যান্টি-ডোপিং সংস্থা-র মধ্যে মউ স্বাক্ষরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “এটি একটি মাইলফলক এবং এশিয়ান অঞ্চলে ডোপিং বিরোধী আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর দিকে ভারতের প্রথম এই ধরনের পদক্ষেপ।” খেলাধুলায় পরিলক্ষিত অনৈতিক অনুশীলনগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য একটি বিশ্বব্যাপী প্রয়োজনীয়তারও আহ্বান জানিয়েছেন অনুরাগ সিং ঠাকুর।

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে—এই অভিযোগ “অন্যায্য” এবং “বাস্তবতার প্রতিফলন নয়” বলে মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভোটের আগে অনুপ্রবেশ বাড়ছে, অসম ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি গোয়েন্দা সংস্থার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): ভোটের মুখে অসম ও পশ্চিমবঙ্গে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top