News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উৎপাদিত ফসল সংরক্ষণে ত্রিপুরায় ১৩টি সৌরভিত্তিক শীতলকক্ষ তৈরী করা হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

উৎপাদিত ফসল সংরক্ষণে ত্রিপুরায় ১৩টি সৌরভিত্তিক শীতলকক্ষ তৈরী করা হচ্ছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ জুলাই (হি.স.) : ত্রিপুরায় উৎপাদিত কৃষি ও উদ্যানজাত ফসল বাজারজাতকরণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। উৎপাদিত ফসল সংরক্ষণের উদ্দেশ্যে ত্রিপুরায় ১৩টি সৌরভিত্তিক শীতলকক্ষ তৈরী করা হচ্ছে। আজ আগরতলায় প্রজ্ঞা ভবনে ত্রিপুরার কৃষি ও উদ্যানজাত ফসল বিষয়ক জাতীয় সম্মেলন এবং ক্রেতা ও বিক্রেতাদের বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা।

তাঁর কথায়, ত্রিপুরার অর্থনৈতিক বিকাশের অন্যতম ভিত্তি হচ্ছে কৃষি। কেন্দ্র ও ত্রিপুরা সরকার কৃষির বিকাশ ও কৃষকদের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। রাজ্যের আনারস আমাদের দেশের বিভিন্ন রাজ্য সহ বিদেশে ত্রিপুরার পরিচিতি বহণ করছে। 

তাঁর দাবি, গত কয়েক বছর ধরে ত্রিপুরায় উৎপন্ন আনারস, সুগন্ধি লেবু বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। পাশাপাশি কেরলের পর ত্রিপুরা হচ্ছে দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রাবার উৎপাদক রাজ্য। বর্তমানে ত্রিপুরায় রাবার উৎপাদনের পরিমান প্রায় ৯৪ হাজার মেট্রিকটন। ত্রিপুরায় আধুনিক স্মোক হাউস স্থাপনের মাধ্যমে উন্নতমানের গ্রেডেড রাবার শিট উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বলেন তিনি। 

সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় ২১ প্রজাতির বাঁশ রয়েছে। নয়াদিল্লিতে নবনির্মিত সংসদ ভবনেও ত্রিপুরার বাঁশের নির্মিত টাইলস বসানো হয়েছে, যা রাজ্যের জন্য অত্যন্ত গৌরবের।

এদিন শ্রী সাহা বলেন, ত্রিপুরায় উৎপাদিত কৃষি ও উদ্যানজাত ফসল বাজারজাতকরণের উপর রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে। উৎপাদিত ফসল সংরক্ষণের উদ্দেশ্যে ত্রিপুরায় ১৩টি সৌরভিত্তিক শীতলকক্ষ তৈরী করা হচ্ছে। সিপাহীজলায় ২৫ লক্ষ উন্নতমানের সব্জির চারা উৎপাদন করে ত্রিপুরার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

Releated Posts

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের স্বার্থে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস এর ঋণসীমা প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ,১৯ জুন: আজ শিলংয়ে অনুষ্ঠিত “ লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্যা নর্থ ইস্ট স্টেট” শীর্ষক সেমিনারে,…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিদ্রোহী ২০ সাংসদের অযোগ্যতা চেয়ে স্পিকারের দ্বারস্থ তৃণমূল, দলত্যাগ-বিরোধী আইনের আওতায় আবেদন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৯ জুন: বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই আরও তীব্র করে লোকসভায় দলত্যাগ-বিরোধী আইনের আওতায় দলের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কৃষক, যুব ও মহিলাদের ক্ষমতায়নেই ভারতের উন্নয়ন: কৃষি মন্ত্রী

আগরতলা, ২০ জুন: কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান প্রশাসন কৃষক, দরিদ্র, যুবসমাজ ও মহিলাদের উন্নয়নে কাজ করছে, যাতে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top