News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্দল প্রার্থী ও কর্মীদের উপর হামলা বাসন্তীতে, অভিযুক্ত তৃণমূল
Image

নির্দল প্রার্থী ও কর্মীদের উপর হামলা বাসন্তীতে, অভিযুক্ত তৃণমূল

বাসন্তী, ২ জুলাই (হি. স.) ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হলেন নির্দল কর্মীরা। রবিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাসন্তীর কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের গাগরামারি গ্রামে। সেখানে নির্দল প্রার্থী মজিবর শেখকে নিয়ে ভোটের প্রচারে বেরিয়েছিলেন নির্দল কর্মীরা। অভিযোগ সেই সময় আচমকাই একদল তৃণমূল কর্মী বাঁশ, লাঠি নিয়ে এসে হামলা চালায় তাঁদের উপর। ঘটনায় অন্তত আটজন নির্দল কর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃদু লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তজেনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে।
পুলিশ ও স্থানীয় সুত্রের খবর, এই বুথে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন মজিবর। কিন্তু শেষ পর্যন্ত তিনি দলের টিকিট পাননি। তাই নির্দল হয়ে প্রতিদন্ধিতা করছেন। অন্যদিকে দলের টিকিট পেয়েছেন যুব তৃণমূল কর্মী আনারুল সর্দার। আনারুলকে নিয়ে শনিবার বিকেলে এলাকায় ভোটের প্রচার সারেন কাঁঠালবেরিয়ার বিদায়ী প্রধান বুলা নাসরিন। সেই প্রচারের পাল্টা হিসেবে এদিন নির্দল কর্মীরা মজিবরকে নিয়ে প্রচারে বের হন। অভিযোগ সেই সময় অতর্কিত তাঁদের উপর হামলা চালায় যুব তৃণমূলের লোকেরা। ঘটনার তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বাসন্তী ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি আমানুল্লা লস্কর। তিনি বলেন, “ এটা মিথ্যা কথা। বরং ওরাই আমাদের প্রার্থী আনারুল সর্দারকে এদিন সকালে বেধরক মারধর করেছে। তিনি এখন বাসন্তী হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসনকে বিষয়টা জানিয়েছি।”

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top