News Flash

Image

মথা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ১০৯ জন ভোটার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ তিপ্রামথা দলের প্রতি মোহ ভঙ্গ হয়ে জনজাতিরা ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা তলে সামিল হচ্ছে৷ রবিবার হদ্রাই কমিউনিটি হলের   যোগদান সভা এমনটাই ইঙ্গিত বহন করে৷ রবিবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হদ্রাই এলাকায় হদ্রাই কমিউনিটি হলে এক যোগদান সভা হয়৷ রবিবারের এই যোগদান সভাতে ৪২ পরিবারের ১০৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করে৷ নবাগতদের দলে গেরুয়া পতাকা দিয়ে বরন করে নেন বিধায়িকা কল্যাণী সাহা রায়৷ তাছাড়া এদিনের এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিজেপি নেতৃত্ব নিতীন কুমার সাহা, নন্দন রায় সহ অন্যান্যরা নেতৃত্ব৷ এদিনের এই যোগদান সভাতে উপস্থিত থেকে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, সারা ত্রিপুরা রাজ্যের জনজাতিদের মধ্যে এখন একটা আওয়াজ উঠেছে, যারা ভারতীয় জনতা পার্টির দলের বাইরে রয়েছে তারা ভারতীয় জনতা পার্টিতে  যোগদান করবে৷ জনজাতিরা বুঝতে পারছে  গ্রেটার তিপ্রা ল্যান্ড কখনোই ত্রিপুরা রাজ্যে  সম্ভব নয়৷ তাছাড়া তিপ্রা মথা’’র সুপ্রিমো এখন নিজেও গ্রেটার তিপ্রা ল্যান্ডের কথা বলেন না৷ এখন উনার মুখে শোনা যায়, সংবিধানিকভাবে জনজাতিদের উন্নয়ন৷ আর  তা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কখনোই অস্বীকার করে না৷

Releated Posts

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top