নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ তিপ্রামথা দলের প্রতি মোহ ভঙ্গ হয়ে জনজাতিরা ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা তলে সামিল হচ্ছে৷ রবিবার হদ্রাই কমিউনিটি হলের যোগদান সভা এমনটাই ইঙ্গিত বহন করে৷ রবিবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হদ্রাই এলাকায় হদ্রাই কমিউনিটি হলে এক যোগদান সভা হয়৷ রবিবারের এই যোগদান সভাতে ৪২ পরিবারের ১০৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করে৷ নবাগতদের দলে গেরুয়া পতাকা দিয়ে বরন করে নেন বিধায়িকা কল্যাণী সাহা রায়৷ তাছাড়া এদিনের এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিজেপি নেতৃত্ব নিতীন কুমার সাহা, নন্দন রায় সহ অন্যান্যরা নেতৃত্ব৷ এদিনের এই যোগদান সভাতে উপস্থিত থেকে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, সারা ত্রিপুরা রাজ্যের জনজাতিদের মধ্যে এখন একটা আওয়াজ উঠেছে, যারা ভারতীয় জনতা পার্টির দলের বাইরে রয়েছে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে৷ জনজাতিরা বুঝতে পারছে গ্রেটার তিপ্রা ল্যান্ড কখনোই ত্রিপুরা রাজ্যে সম্ভব নয়৷ তাছাড়া তিপ্রা মথা’’র সুপ্রিমো এখন নিজেও গ্রেটার তিপ্রা ল্যান্ডের কথা বলেন না৷ এখন উনার মুখে শোনা যায়, সংবিধানিকভাবে জনজাতিদের উন্নয়ন৷ আর তা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কখনোই অস্বীকার করে না৷

মথা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ১০৯ জন ভোটার
Tags:
Releated Posts
জিরানিয়া রেলস্টেশনে যাত্রী বিক্ষোভ, অবরোধে আটকে দুই ট্রেন
আগরতলা, ১৫ জুন: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে সোমবার সকালে জিরানিয়া রেলস্টেশনে বিক্ষোভে সামিল…
জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল
আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…
মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…
‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…


















