News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নালা বন্ধ করে দিয়েছে এলাকার মাতববর, ইচারবিলের ১২টি পরিবার বানভাসী
Image

নালা বন্ধ করে দিয়েছে এলাকার মাতববর, ইচারবিলের ১২টি পরিবার বানভাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷  তেলিয়ামুড়ার ইচারবিল এলাকায় সামান্য বৃষ্টিতেই ১২টি পরিবারের বসতঘর জলমগ্ণ! জল নিষ্কাশনে ড্রেন  মাঠে ফেলে বন্ধ করে দেওয়ার ফলশ্রুতিতেই এই দুর্গতি লে অভিযোগ৷
তেলিয়ামুড়ার জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের ইচারবিল এলাকার লোকজন অভিযোগ করে জানান,ভারী বর্ষন এর ফলে  জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের ইচারবিল এলাকায় ১২ টি পরিবারের বাড়িঘর ও তাদের জীবন সামগ্রী ভাসছে বানের জলে৷ তাদের অভিযোগ যে,সংশ্লিষ্ট এলাকার জল পারাপারের জন্য যে মূল নালাটি রয়েছে সেটিকে নিজের প্রভাব খাটিয়ে মাটি ফেলে বন্ধ করে দেয় দিলীপ চৌধুরী নামে এলাকার এক মাতববর৷ ফলে সংশ্লিষ্ট এলাকা থেকে জল পারাপার সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায়৷ ফলে বর্ষার জলে জলমগ্ণ হয়ে যায় এলাকার ১২টি পরিবারের বসত ঘর সহ তাদের  সামগ্রী৷ তাদের বসত ঘরেও বৃষ্টির জল প্রবেশ করে এবং ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র জলের তলায় চলে যায়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top