নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ তেলিয়ামুড়ার ইচারবিল এলাকায় সামান্য বৃষ্টিতেই ১২টি পরিবারের বসতঘর জলমগ্ণ! জল নিষ্কাশনে ড্রেন মাঠে ফেলে বন্ধ করে দেওয়ার ফলশ্রুতিতেই এই দুর্গতি লে অভিযোগ৷
তেলিয়ামুড়ার জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের ইচারবিল এলাকার লোকজন অভিযোগ করে জানান,ভারী বর্ষন এর ফলে জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের ইচারবিল এলাকায় ১২ টি পরিবারের বাড়িঘর ও তাদের জীবন সামগ্রী ভাসছে বানের জলে৷ তাদের অভিযোগ যে,সংশ্লিষ্ট এলাকার জল পারাপারের জন্য যে মূল নালাটি রয়েছে সেটিকে নিজের প্রভাব খাটিয়ে মাটি ফেলে বন্ধ করে দেয় দিলীপ চৌধুরী নামে এলাকার এক মাতববর৷ ফলে সংশ্লিষ্ট এলাকা থেকে জল পারাপার সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায়৷ ফলে বর্ষার জলে জলমগ্ণ হয়ে যায় এলাকার ১২টি পরিবারের বসত ঘর সহ তাদের সামগ্রী৷ তাদের বসত ঘরেও বৃষ্টির জল প্রবেশ করে এবং ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র জলের তলায় চলে যায়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

নালা বন্ধ করে দিয়েছে এলাকার মাতববর, ইচারবিলের ১২টি পরিবার বানভাসী
Tags:
Releated Posts
ধর্মনগর সেন্ট্রাল রোড কালীমন্দিরে পূজায় বিধায়ক জহর চক্রবর্তী, উন্নয়নে সহযোগিতার আশ্বাস
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ জুন :পবিত্র অমাবস্যা তিথি উপলক্ষে ধর্মনগর সেন্ট্রাল রোড সার্বজনীন কালী পূজা উন্নয়ন কমিটির উদ্যোগে…
স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, শোকের ছায়া
আগরতলা, ১৫ জুন : তেলিয়ামুড়া থানার অন্তর্গত গামাইবাড়ি এলাকায় আজ সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩১ বছর…
সরকারি সুবিধা থেকে বঞ্চিত ৮০ বছরের বৃদ্ধা, পাশে দাঁড়াল রাজ্য মহিলা কমিশন
আগরতলা, ১৫ জুন : গোলাঘাটি বিধানসভার অন্তর্গত জম্পুইজলা আরডি ব্লকের লুনতাইছড়া এলাকার ৮০ বছর বয়সী অসহায় বৃদ্ধা রোশনারা…
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…


















