News Flash

  • Home
  • খেলা
  • শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি শান্তুর হাত ধরে ‌ফাইনালে মুহুরিপুর
Image

শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি শান্তুর হাত ধরে ‌ফাইনালে মুহুরিপুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।।শান্তু মজুমদারের অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো মুহুরিপুর জনকল্যাণ সমিতি। পরাজিত হয়ে কসমোপলিটন ক্লাবকে এলিমেশন ম্যাচে খেলতে হবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটের প্লে অফে। রবিবার বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুহুরিপুর জনকল্যাণ সমিতি ১২৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে কসমোপলিটন ক্লাবকে। মুহুরিপুর জনকল্যাণ সমিতির গড়া ২৬৪ রানের জবাবে কসমোপলিটন ক্লাব ১৪১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শান্তু মজুমদার প্রথম ব্যাট হাতে ১২৭ রান করার পর বল হাতে বিপক্ষের ৬ উইকেট তুলে নিয়ে দলকে ফাইনালে তুলতে মূখ্য ভূমিকা নেন। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মুহুরিপুর জনকল্যাণ সমিতি ৪৮.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৪ রান করে। দলের পক্ষে ওপেনার শান্তু মজুমদার ১৩১ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২৭, বিপ্লব দাস ৪১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০, দ্বীপজয় দাস ৩০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ এবং অভিজিৎ মিত্র ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। কসমোপলিটন ক্লাবের পক্ষে অপূর্ব বিশ্বাস ৪৫ রান দিয়ে ৩ টি,প্রসেনজিৎ বিশ্বাস ২৪ রান দিয়ে ২টি,সম্রাট মজুমদার ৩৫ রান দিয়ে ২ টি এবং জনক রিয়াং ৪১ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে কসমোপলিটন ক্লাব ১৪১ রান করতে সক্ষম হয়। কসমোপলিটনের ব্যাটসম্যানদের উপর কার্যত স্ট্রিম রোলার চাপান শান্তু মজুমদার। শান্তুর বিধ্বংসী বোলিংয়ে কুপোকাৎ হয়ে পড়ে কসমোপলিটন। দলের পক্ষে দলনায়ক রাজদীপ দত্ত ২২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৯ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১, অপূর্ব বিশ্বাস ২৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ এবং প্রসেনজিৎ বিশ্বাস ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। মুহুরিপুর জনকল্যাণ সমিতির পক্ষে শান্তু মজুমদার ১৬ রান দিয়ে ৬ টি এবং অভিজিৎ মিত্র ৩০ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন।    ‌

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top