News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
Image

দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতা, ২ জুলাই (হি. স.) : কলকাতা সহ দক্ষিণবঙ্গের অস্বস্তি বাড়াতে পারে তাপমাত্রা এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়াতে পারে অস্বস্তি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ।

নিম্নচাপ অক্ষরেখার দরুণ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও বৃষ্টিপাত হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গে সক্রিয় থাকছে মৌসুমী বায়ু। ফলে সেখানে চলবে বৃষ্টিপাত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top