News Flash

Image

হেজামারায় কৃষক ক্ষেত্রীয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ বর্তমান খারিফ মরসুমে কৃষকদের আয় কিভাবে বৃদ্ধি করা যায় তার ওপর গুরুত্ব দিয়ে সারা রাজ্যে কাজ করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর৷ এই লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার হেজামারা স্থিত কৃষি সেক্টর অফিসে অনুষ্ঠিত হলো কৃষক ক্ষেত্রীয় দিবস৷ অনুষ্ঠানে বলতে গিয়ে পশ্চিম জেলার কৃষি উপ-অধিকর্তা ডঃ উত্তম সাহা সরকারিভাবে কৃষকদের যে সমস্ত সুযোগ সুবিধা প্রদানের সুযোগ রয়েছে সেগুলোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ বিশেষ করে পিএম কিষান, পিএম কেএসওয়াই, কেসিসি সহ বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ অন্যদিকে হেজামারা বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা কৃষকদের আহ্বান করেন কৃষকরা তাদের জমিতে সঠিক সময়ে সঠিক কাজের মধ্য দিয়ে অধিক ফসল উৎপাদনে উদ্যোগ গ্রহণ করতে৷ সেই ক্ষেত্রে চাষীরা নিয়মিত কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রেখে সঠিক পরামর্শ নিয়ে কাজ করার পরামর্শ দিলেন তিনি৷ এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেজামারা কৃষি তত্ত্বাবধায়ক গৌরব সাহা সেক্টর অফিসার মৌসুমী রিয়াং এবং অন্যান্যরা৷

Releated Posts

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top