News Flash

  • Home
  • খেলা
  • বাদী-বিবাদী একই ব্যক্তি অযৌক্তিক টিএফএ-তে এগিয়ে চলোর যুক্তিপূর্ণ চিঠি
Image

বাদী-বিবাদী একই ব্যক্তি অযৌক্তিক টিএফএ-তে এগিয়ে চলোর যুক্তিপূর্ণ চিঠি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনে সচিবের অবর্তমানে সচিবের দায়িত্ব পালন করবেন যুগ্ম সচিব। এটা শুধু ফুটবল এসোসিয়েশন কেন, গণতান্ত্রিক উপায়ে গঠিত সবকটি সংস্থা, সংগঠনেরই একই পরিকাঠামো।‌ ত্রিপুরা ফুটবলের এসোসিয়েশনও এর উর্ধ্বে নয়। কিন্তু সমালোচনার সূত্রপাত ঘটেছে টিএফএ-র সচিব অমিত চৌধুরী ব্যক্তিগত কাজে বাইরে যাচ্ছেন বলে ওনার অবর্তমানে যুগ্ম সচিব পার্থসারথি গুপ্তের হাতে দায়িত্বভার অর্পণকে কেন্দ্র করে। এক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে বিচারাধীন একটি বিষয়কে কেন্দ্র করে। ২০২২ এর প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে অনেকটাই জল ঘোলা হয়েছে। কার্যত তা এখন বিচারাধীন অবস্থায়, রায়ের অপেক্ষায়। বিচারাধীন ক্লাবের প্রতিনিধি এবং টিএফএ-র যুগ্ম সচিব পার্থসারথি গুপ্ত একই ব্যক্তি। বিচার ব্যবস্থার নিরিখে একই ব্যক্তির নাম বাদী এবং বিবাদী উভয় পক্ষে থাকতে পারেনা। স্বাভাবিক কারণে টিএফএ অনুমোদিত ক্লাব এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে এ বিষয়ে সভাপতি-সকাশে এক পত্রে সচিবের অবর্তমানে সচিবের দায়িত্ব পালনের জন্য যুগ্ম সচিবের ভূমিকায় থাকা অন্য কারোর হাতে দায়িত্ব অর্পণ করার জন্য দাবি করা হয়েছে। অন্যথায় বিচার ব্যবস্থায় “বাদী বিবাদী একই ব্যক্তি”র কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে অনুমান ।এর আগে অবশ্যই এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে বিষয়টাকে ঘিরে তীব্র প্রতিবাদও জানানো হয়েছে। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top