News Flash

  • Home
  • দিনের খবর
  • রোদ-বৃষ্টির খেলায় মেতেছে দক্ষিণবঙ্গ, উত্তরের ৫টি জেলায় কমলা সতর্কতা জারি
Image

রোদ-বৃষ্টির খেলায় মেতেছে দক্ষিণবঙ্গ, উত্তরের ৫টি জেলায় কমলা সতর্কতা জারি


কলকাতা, ১ জুলাই (হি.স.): কখনও রোদ, কখনও আবার বৃষ্টি। রোদ-বৃষ্টির এই খেলায় মেতেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। উপকূলবর্তী জেলাগুলিতে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া রয়েছে মনোরমই, তাপমাত্রার পারদও করছে ওঠানামা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, দুই দিনাজপুরে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জলস্তর বাড়তে পারে তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোষ নদীতে। প্রবল বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি প্লাবিত হতে পারে নীচু এলাকা। জারি করা হয়েছে ধসের সতর্কতাও।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top