News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে বিয়েবাড়ি ফেরত বাসে আগুনে ঝলসে মৃত ২৫; শোকস্তব্ধ মোদী ও শাহের, আর্থিক সাহায্য ঘোষণা
Image

মহারাষ্ট্রে বিয়েবাড়ি ফেরত বাসে আগুনে ঝলসে মৃত ২৫; শোকস্তব্ধ মোদী ও শাহের, আর্থিক সাহায্য ঘোষণা

মুম্বই, ১ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের বুলধানা জেলায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে (মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে) বিয়েবাড়ি ফেরত বাসে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয়েছে ২৫ যাত্রীর। এই ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে ৩টি শিশু রয়েছে।পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের নাগপুর থেকে পুণে যাচ্ছিল বাসটি। বাসটিতে প্রায় ৩২ জন যাত্রী ছিলেন। শনিবার ভোররাত ১.৩০ মিনিট নাগাদ বাসটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। ডেপুটি পুলিশ সুপার বাবুরাম মহামুনি বলেছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে কমপক্ষে ৩২ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। বুলধানার এসপি সুনীল কাদাসানে বলেছেন, টায়ার ফেটে যাওয়ার কারণে বাসটি উল্টে যায়, তারপরই আগুন ধরে যায়।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বাসটি বিয়েবাড়ির যাত্রীদের নিয়ে ফিরছিল। তখনই বাসটিতে আগুন লেগে যায়। বাসের ডিজেল ট্যাঙ্ক ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান। দুর্ঘটনা প্রসঙ্গে বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি বলেন, “বাস থেকে কমপক্ষে ২৫টি মৃতদেহ বার করা হয়েছে। বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন। অনেকে আহত হয়েছেন। আহতদের বুলধানার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’’ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ প্রমুখ। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন বলেছেন, বাসের চালক ও কন্ডাক্টরকে হেফাজতে নেওয়া হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, প্রয়োজন হলে ডিএনএ টেস্টের মাধ্যমে দেহগুলি শনাক্ত করা হবে।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top