News Flash

  • Home
  • খেলা
  • শাস্তির খাড়া থেকে বিক্রমকে অব্যাহতি
Image

শাস্তির খাড়া থেকে বিক্রমকে অব্যাহতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। ক্রিকেটার বিক্রম দেবনাথকে শাস্তির খাড়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশেষ করে বিক্রম দেবনাথ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের জাতীয় ক্রিকেট একাডেমিতে অলরাউন্ডার হিসেবে সিলেকশন ট্রায়ালে ডাক পেয়েছে। এদিকে ঘরোয়া ক্রিকেটে একটি ম্যাচ চলাকালীন সময়ে খেলায় অসদাচরণের দায়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্তক্রমে শাস্তি হিসেবে বিক্রম দেবনাথকে নির্দিষ্ট সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছিল। বিক্রম যথারীতি তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনাও করেছে এবং ভবিষ্যতে এরকম অসদাচরণ করবে না বলে জানালে, এদিকে জাতীয় ক্রিকেট একাডেমিতে তার সিলেকশন ট্রায়ালের সুযোগ আশায় এডভাইজরি টুর্নামেন্ট কমিটি বিক্রমের খেলোয়াড় জীবনের কথা চিন্তা করে তাকে শাস্তির খাড়া থেকে অব্যাহতি দিয়ে জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন থেকে সচিব তাপস ঘোষ এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top