News Flash

  • Home
  • দেশ
  • পুরুলিয়ায় মাটি চাপা পড়ে মৃত্যু ২ নাবালকের
Image

পুরুলিয়ায় মাটি চাপা পড়ে মৃত্যু ২ নাবালকের

পুরুলিয়া, ৩০ জুন (হি. স.) : পুরুলিয়ার আড়সা থানা এলাকার ফুসড়াটাড় গ্রামে মাঠে গোরু চরাতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই নাবালকের। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই নাবালকের নাম সনৎ বাস্কে(১৪) ও মহেশ্বর হেমব্রম(১০)। দুজনেরই বাড়ি ফুসড়াটাড় গ্রামে। মহেশ্বর মুদালি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সনৎ ওই বিদ্যালয়েরই অষ্টম শ্রেণির ছাত্র। এই ঘটনায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সুদর থানার পুলিশ। শুক্রবার ময়নাতদন্তের পর দেহ দুটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে ৪ বালক মাঠে গোরু চরাতে গিয়ে খেলা করছিল। খেলার সময় মাঠের অদূরে এক জায়গায় গর্ত থেকে মাছরাঙা পাখির বাচ্চা বের করার চেষ্টা করে তারা। সেই সময়ই দুই বালকের মাথায় মাটির চাঁই ধসে পড়ে। মাটির তলায় চাপা পড়ে যায় সনৎ ও মহেশ্বর। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সঙ্গে থাকা বাকি দুই বালক। তারা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে গ্রামে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে গ্রামবাসীরা গিয়ে সনৎ ও মহেশ্বরকে উদ্ধার করে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে মহেশ্বরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সনতেরও। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।

Releated Posts

‘মর্যাদা বজায় রাখা জরুরি’: সংসদ চত্বরে বিরোধীদের ‘খেলনা বানর’ প্রতিবাদ নিয়ে আপত্তি কংগ্রেস সাংসদ তারিক আনোয়ারের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে সংসদ চত্বরে বিরোধী সাংসদদের ‘খেলনা বানর’ হাতে নিয়ে বিক্ষোভ নিয়ে…

ByByNews Desk Aug 13, 2026

কাশ্মীরে আইএসআইয়ের নতুন কৌশল: কিশোরদের নিয়োগ, পিস্তল পাচার ও জঙ্গলে যুদ্ধের প্রস্তুতি

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): অপারেশন সিঁদুরে পাকিস্তানের বড় ধাক্কার পর জম্মু ও কাশ্মীরে নিজেদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার (ওডব্লিউজি) নেটওয়ার্কে…

ByByNews Desk Aug 13, 2026

হলদ্বানিতে ‘শুদ্ধিকরণ হোম’ নিয়ে সরব খাড়গে, ‘দেশে দলিতদের জন্য জায়গা নেই’ অভিযোগ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের হলদ্বানি সফরের পর রামলীলা ময়দানে ‘শুদ্ধিকরণ…

ByByNews Desk Aug 13, 2026

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের ২০তম দিন, ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের প্রস্তুতি

রাঁচি, ১৩ আগস্ট (আইএএনএস): জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচিকে ঘিরে ঝাড়খণ্ডে…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top