News Flash

  • Home
  • দিনের খবর
  • উধমপুরে দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি, ডিএসপি ও আরও ৩ পুলিশ কর্মী আহত
Image

উধমপুরে দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি, ডিএসপি ও আরও ৩ পুলিশ কর্মী আহত

উধমপুর, ৩০ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় দুর্ঘটনার কবলে পড়ল জম্মু ও কাশ্মীর পুলিশের একটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি অমরনাথ যাত্রা নিরাপত্তা কনভয়ের অন্তর্গত একটি গাড়ি ছিল। এই গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি ও ৩ জন পুলিশ কর্মী। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উধমপুর জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর বালি নাল্লাহর কাছে।

উধমপুরের এসএসপি ডাঃ বিনোদ কুমার বলেছেন, শুক্রবার সকালে উধমপুর জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর বালি নাল্লাহর কাছে দুর্ঘটনার কবলে পড়ে অমরনাথ যাত্রা নিরাপত্তা কনভয়ের অন্তর্গত একটি গাড়ি। এই গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি ও ৩ জন পুলিশ কর্মী। তাঁদের উধমপুরের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক বিধানসভা ও পরিষদের প্রিসাইডিং অফিসার পদে মনোনয়ন জমা জিএস পাটিল ও সেলিম আহমেদের

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): কর্ণাটক বিধানসভার স্পিকার পদে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন কংগ্রেস বিধায়ক জিএস পাটিল। মুখ্যমন্ত্রী ডিকে…

ByByNews Desk Aug 13, 2026

কলকাতার সরকারি হাসপাতালে মহিলা নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার কেন্দ্রীয় অংশে অবস্থিত রাজ্য সরকারের এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার রহস্যজনক পরিস্থিতিতে…

ByByNews Desk Aug 13, 2026

কর্ণাটক বন্‌ধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে কন্নড় সংগঠনগুলি: শিবকুমার

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুকে কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে ডাকা কর্ণাটক বন্‌ধ প্রত্যাহার করা হবে বলে কন্নড়…

ByByNews Desk Aug 13, 2026

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top