News Flash

Image

খোয়াইয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরি

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷   খোয়াই থানাধীন মধ্যগণকী গাওসভার মহাদেবটিলা এলাকার   অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে গ্যাস সিলিন্ডার  চুরি করে নিয়ে গেল চোরের দল৷ বুধবার রাতে মহাদেবটিলাস্থিত খেয়া অঙ্গনওয়ারী কেন্দ্রে হানা দেয় চোরের দল ৷অঙ্গনওয়ারী কেন্দ্রের রান্না ঘরের তালা ভেঙে রান্নার গ্যাসের সিলিন্ডার এবং  বিভিন্ন সামগ্রী নিয়ে যায়৷ বৃহস্পতিবার সকালে  স্থানীয় এক যুবক অঙ্গনওয়ারী কেন্দ্রের পাশে থাকা একটি নলকূপে মুখ ধুতে গিয়ে দেখতে পায় অঙ্গনওয়ারী কেন্দ্রের গেট এবং রান্না ঘরের তালা  ভাঙ্গা৷সাথে ওই যুবক কেন্দ্রের কর্তব্যরত শিক্ষিকাকে ফোন করে জানালে অঙ্গনওয়ারী কেন্দ্রে ছুটে আসে কর্তব্যরত শিক্ষিকা৷ স্থানীয় নেতৃত্ব রতন পালকে জানালে রতন পাল সাথে খবর পাঠায় খোয়াই থানায়৷৷খোয়াই থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে৷   এলাকাবাসীর অভিযোগ  নেশাগ্রস্ত যুবকরাই এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে৷ কেননা নেশাগ্রস্ত এই যুবকরা নেশা সামগ্রী ক্রয় করার জন্য এর আগেও এই ধরনের ঘটনা সংগঠিত করেছে ৷ এলাকাবাসীর অভিমত পুলিশের সঠিক তদন্তে অবশ্যই বেরিয়ে আসতে পারে ঘটনার মূল অভিযুক্ত৷  ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top