News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইসকনের উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে ৭ জনের মর্মান্তিক মৃত্যু, আয়োজকদের বিরুদ্ধে মামলা
Image

ইসকনের উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে ৭ জনের মর্মান্তিক মৃত্যু, আয়োজকদের বিরুদ্ধে মামলা

আগরতলা, ২৯ জুন (হি. স.) : ইসকনের উদ্যোগে কুমারঘাটে আয়োজিত উল্টো রথে মর্মান্তিক ঘটনায় আজ কুমারঘাট থানায় আয়োজকদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। গতকাল বুধবার উল্টো রথে বাবা ও ছেলে সহ ৭ জনের বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

কুমারঘাট থানার ওসি শংকর সাহা জানিয়েছেন, গতকাল উল্টো রথে ইয়ং স্টার ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা রূপক দাস ও তাঁর ছেলে রোহন দাসের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় প্রয়াত রূপক দাসের ভাই কাঞ্চনপুর নিবাসী পঞ্চম দাস আজ কুমারঘাট থানায় রথযাত্রার আয়োজকদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা নম্বর ৪৬/২০২৩। পুলিশ ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৩০৪ ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে। 

সাথে তিনি যোগ করেন, ময়না তদন্তের পর মৃতদেহগুলি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এদিকে, কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গতকালের ওই রোমহর্ষক ঘটনার জন্য কার্যত রথযাত্রার আয়োজকদের দায়ী করেছেন।

এদিন মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা বলেন, গতকাল ইসকন উল্টো রথের নির্দিষ্ট যাত্রাপথের বদলে অন্য রাস্তা দিয়ে শোভাযাত্রা নিয়ে গেছে। তাঁর দাবি, কুমারঘাট মোটর স্ট্যান্ড এলাকায় জগন্নাথের মাসির বাড়ি থেকে নিদেবী চৌমুহনী ইসকন মন্দিরে উল্টো রথের অনুমতি দিয়েছিল পুলিশ। কিন্তু, আয়োজকরা উল্টো রথ ব্লক চৌমুহনী নিয়ে গিয়েছিলেন। তাতেই, বিপত্তি দেখা দিয়েছে। তাঁর সাফ কথা, ব্লক চৌমুহনী দিয়ে উল্টো রথ যাওয়ার অনুমতি ছিল না। 

Releated Posts

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top