News Flash

  • Home
  • খেলা
  • ‌আমবাসায় সিনিয়র টি-‌২০ টানা জয়ে এগিয়ে যুবসমাজ
Image

‌আমবাসায় সিনিয়র টি-‌২০ টানা জয়ে এগিয়ে যুবসমাজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন।।জয়ের ধারা অব্যহত রাখলো যুব সমাজ ক্লাব। টানা ২ ম্যাচে জয় পেয়ে ফাইনালে যাওয়ার দৌড়ে এককদম এগিয়ে গেলেন মনিষ রুদ্র পাল-‌রা। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। দশমীঘাট মাঠে অনুষ্ঠিত ম্যাচে বুধবার যুব সমাজ ক্লাব ৫ রানে পরাজিত করে ভি কে নগর স্পোর্টস দলকে। যুব সমাজ ক্লাবের গড়া ১৩২ রানের জবাবে ভি কে নগর স্পোর্টস ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করতে সক্ষম হয়। এদিন সকালে টসে জয়লাভ করে যুবসমাজ ক্লাব নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের পক্ষে ওপেনার সাগর দেব ৪৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, মনিশ রুদ্র পাল ১৫ বল খেলে ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, ফনি ভূষন দেব ২৬ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং করণ পাল ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। ভি কে নগর স্পোর্টস দলের পক্ষে সুকান্ত পাল ৩৩ রানে ৩ টি,কনভ চক্রবর্তী ২৩ রান দিয়ে ২ টি এবং টুপাই দেব ৩০ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ভি কে নগর স্পোর্টস দল নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রোনি রায় ২১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, শুভদীপ দেব ৩৫ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, দুর্জয় চক্রবর্তী ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং উত্তম দাস ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। যুব সমাজ ক্লাবের পক্ষে রাহুল পাল ২০ রানে ২ টি এবং প্রাণতোষ দেব ২৫ রানে ২ টি উইকেট পেয়েছেন। ভি কে নগর স্পোর্টস দল প্রথম ম্যাচে জয় পেলেও এদিন পরাজিত হওয়ায় কিছুটা পিছিয়ে পড়লো। আজ যুব সমাজ ক্লাব খেলবে ভেনাস ক্লাবের বিরুদ্ধে।‌

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top