News Flash

  • Home
  • খেলা
  • শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি : জনকের পারফরম্যান্সে খেতাবের দোরগোড়ায় কসমোপলিটন
Image

শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি : জনকের পারফরম্যান্সে খেতাবের দোরগোড়ায় কসমোপলিটন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন।।জনক রিয়াং-‌এর অলরাউন্ড পারফরম্যান্স। করলেন ঝড়ো শতরান। পাশাপাশি বল হাতে তুলে নিলেন বিপক্ষের ৩ উইকেট। জনকের দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেলো কসমোপলিটন ক্লাব। পরাজিত করলো ব্রু জোয়াইন মথৌ দলকে। ৮৮ রানে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটের সুপার লিগে। বাইখোরা স্কুল মাঠে কসমোপলিটন ক্লাবের গড়া ২৫৮ রানের জবাবে ব্রু জোয়াইন মথৌ দল ১৭০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের জনক রিয়াং ১২০ রান করেন। বুধবার সকালে বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের অনেক পর খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ২৩ এ। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কসমোপলিটন ক্লাব নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৮ রান করে। দলের পক্ষে জনক রিয়াং ৬৩ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২০ (‌অপ:‌)‌, বিভাষ বৈদ্য ৪২ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪, রাহুল হুসেন ১৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং ঋতম মজুমদার ৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭(‌অপ:‌) রান করেন।‌ দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। ব্রু জোয়াই মথৌ দলের পক্ষে এন বিশ্বনাথন দেওয়ান ৪৫ রান দিয়ে ৩ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ব্রু জোয়াইন মথৌ দল ২২.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে এন বিশ্বনাথন দেওয়ান ৩৬ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৮, রাম কিশোর রিয়াং ২২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, উমেশ রিয়াং ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং অমল রিয়াং ১০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। কসমোপলিটন ক্লাবের পক্ষে জনক রিয়াং ১৩ রানে ৩ টি এবং সম্রাট মজুমদার ৩৬ রানে ৩ টি উইকেট পেয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top