News Flash

  • Home
  • দেশ
  • চলতি সপ্তাহে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল
Image

চলতি সপ্তাহে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল

কলকাতা, ২৮ জুন (হি.স.) : মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর এবার প্রকাশিত হতে চলেছে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল। আগামী ৩০ জুন অর্থাৎ শুক্রবার, প্রকাশিত হতে চলেছে এই এই স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল। এমনই খরব পর্ষদ সূত্রে।
এর আগে ১৯ মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পরই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল যে, প্রাপ্ত নম্বরে যাঁরা সন্তুষ্ট নন, তাঁরা স্ক্রুটিনি ও রিভিউয়ের সুযোগ পাবে। চলতি বছরে ৯ জুন বেলা ১১ টা থেকে শুরু করে ১৫ জুন রাত ১২ টা পর্যন্ত ছিল অনলাইনে মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করার সুযোগ। পর্ষদ জানিয়েছিল যে, এই সময়কালের পর আর কোনও সুযোগ পাবেনা পরীক্ষার্থীরা স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য। সেই সঙ্গে আবেদনের জন্য একটি পোর্টালের লিঙ্কও দেওয়া হয়। সেখানেই আবেদনকারীরা তাঁদের সম্পূর্ণ ফর্ম জমা দেন। সেই আবেদন গ্রহণের পর চলতি সপ্তাহের শুক্রবার, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পর্ষদের দফতরে একটি বৈঠকের ডাক দিয়েছেন। ফলে মনে করা হচ্ছে, ওই দিনই তিনি মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল প্রকাশিত করতে পারে পর্ষদ ।

মাধ্যমিক ফলাফল নিয়ে পর্ষদ জানিয়েছিল, মাধ্যমিক পরীক্ষায় যারাই উত্তীর্ণ হয়েছে, তারা সকলে এই আবেদন করতে পারবে । যাচাই করার আবেদন করতে পারবে বলে জানানো হয়। এছাড়াও যারা এই পরীক্ষায় কৃতকার্য হয়েছে, তারা খাতা পুর্নমূল্যায়নের জন্য আবেদন করতে পারবে বলে জানিয়েছে পর্ষদ। সেই মতো অনলাইনে আবেদন নেওয়ারও পরেই দ্রুততার সঙ্গে ফলাফল প্রকাশ হতে চলেছে।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top