News Flash

  • Home
  • দিনের খবর
  • মাথাভাঙ্গায় সিপিএম প্রার্থীর বাড়ির উঠোন থেকে উদ্ধার সকেট বোমা
Image

মাথাভাঙ্গায় সিপিএম প্রার্থীর বাড়ির উঠোন থেকে উদ্ধার সকেট বোমা

মাথাভাঙ্গা, ২৮ জুন (হি. স.) : কোচবিহারের মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরেরকুঠি গ্রামে সিপিএম প্রার্থীর বাড়ির উঠোন থেকে উদ্ধার হল সকেট বোমা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ।

ওই সিপিএম প্রার্থীর অভিযোগ, তৃণমূলের তরফে বোমা ফেলে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। স্থানীয় সিপিএম প্রার্থী কাউচার মিয়াঁ অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগেই তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। তারাই আজ বোমা রেখেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায় মাথাভাঙ্গা থানায়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিপিএম মাথাভাঙ্গা দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক মকসেদুল ইসলাম বলেন, ‘ওই এলাকায় নিজেদের পরাজয় নিশ্চিত জেনে সিপিএম প্রার্থীকে ভয় দেখানোর পাশাপাশি এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।‘

Releated Posts

কর্ণাটক বিধানসভা ও পরিষদের প্রিসাইডিং অফিসার পদে মনোনয়ন জমা জিএস পাটিল ও সেলিম আহমেদের

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): কর্ণাটক বিধানসভার স্পিকার পদে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন কংগ্রেস বিধায়ক জিএস পাটিল। মুখ্যমন্ত্রী ডিকে…

ByByNews Desk Aug 13, 2026

কলকাতার সরকারি হাসপাতালে মহিলা নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার কেন্দ্রীয় অংশে অবস্থিত রাজ্য সরকারের এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার রহস্যজনক পরিস্থিতিতে…

ByByNews Desk Aug 13, 2026

কর্ণাটক বন্‌ধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে কন্নড় সংগঠনগুলি: শিবকুমার

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুকে কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে ডাকা কর্ণাটক বন্‌ধ প্রত্যাহার করা হবে বলে কন্নড়…

ByByNews Desk Aug 13, 2026

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top