News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনীভাবে মজুত সাত লক্ষাধিক টাকার ওষুধ বাজেয়াপ্ত আনন্দবাজারে
Image

বেআইনীভাবে মজুত সাত লক্ষাধিক টাকার ওষুধ বাজেয়াপ্ত আনন্দবাজারে

medicineবিশেষ প্রতিনিধি, কাঞ্চনপুর, ২২ এপ্রিল৷৷ বেআইনী ভাবে মজুত রাখা বিস্তর পরিমাণে ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে৷ ঘটনা উত্তর জেলার ত্রিপুুরা মিজোরাম সীমান্তের আনন্দবাজারে৷ ঐ বাজারের একটি দোকান ও পাশের গুদামে তল্লাসী চালিয়ে ড্রাগ ইনস্পেক্টর সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারীকরা প্রায় সাত লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করেছে শুক্রবার৷ তবে পুলিশের খামখেয়ালীপনায় ঐ দোকানের মালিককে আটক করা সম্ভব হয়নি৷
সংবাদে প্রকাশ, আনন্দবাজারে কোন ধরনের লাইসেন্স ছাড়া বেআইনীভাবে ওষুধের ব্যবসা করছিল দালাম রিয়াং৷ শ্রী রিয়াং মূলত মিজোরামের বাসিন্দা৷ সেখানে থেকে আনন্দবাজারে এসে দীর্ঘদিন ধরেই লাইসেন্স ছাড়া ওষুধের দোকান খুলে ব্যবসা করে যাচ্ছিল৷ এই বিষয়ে ড্রাগ ইনস্পেক্টরদের কাছে খবর ছিল৷ সমস্ত ধরনের প্রশাসনিক প্রস্তুতি নিয়ে এদিন কাঞ্চনপুর থেকে ড্রাগ ইনস্পেক্টর সহ অন্যান্য আধিকারীকরা আনন্দবাজারে যায় সকালের দিকে৷ সেখানে গিয়ে আনন্দবাজার থানার পুলিশকে বিষয়টি অবহিত করে৷ তারপর দোকানে হানা দেওয়া হয়৷ ড্রাগ ইনস্পেক্টর আনন্দবাজার থানার পুলিশকে আগেই বলেছিলেন যাতে ওই দোকানের মালিককে জালে তোলা হয়৷ কিন্তু, পুলিশের উদাসীনতার সুযোগ নিয়ে অভিযান চালানোর সাথে সাথেই ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দেয় দালাম রিয়াং৷ ঐ দোকান ও পাশের গোদামে তল্লাসী চালিয়ে প্রায় সাত লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়৷ বাজেয়াপ্ত করা ওষুধের মধ্যে ভিটামিন সিরপা যেমন রয়েছে তেমনি কিছু নেশার সিরাপও রয়েছে৷ ড্রাগ ইনস্পেক্টররা বাজেয়াপ্ত করা ওষুধ নিজেদের গাড়িতে লোড করার পাশাপাশি আনন্দবাজার থেকে দুটি গাড়ি ভাড়া করে নিয়ে আসে কাঞ্চনপুরে৷ আনন্দবাজার থানায় এতোটা জায়গা ছিলনা যে সেগুলি রাখা যায়৷ তাই বাধ্য হয়ে কাঞ্চনপুর থানার লকআপে এনে মজুত করা হয়েছে বাজেয়াপ্ত করা ওষুধ৷
এদিকে, রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকার বাজারগুলিতে বেআইনীভাবে প্রচুর সংখ্যায় ওষুধের দোকান খোলা হয়েছে৷ সেগুলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি ট্যাক্স ছাড়া ওষুধ মজুত ও বিক্রি করা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে৷ আর এই সব ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবন করে বহু লোকের অকাল মৃত্যু ঘটছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top