News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ইডি দফতরে হাজিরা দেননি আইনমন্ত্রী মলয় ঘটক
Image

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ইডি দফতরে হাজিরা দেননি আইনমন্ত্রী মলয় ঘটক

কলকাতা, ২৬ জুন (হি. স.): ফের ইডি-র ডাক এড়ালেন ! সোমবার কয়লা পাচার কাণ্ডে ইডি-র দিল্লি অফিসে তলব করা হয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ইডি দফতরে হাজিরা দেননি রাজ্যের আইনমন্ত্রী।

সূত্রের খবর, কয়লা পাচার মামলার যাঁদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের কাছ থেকে যেসব তথ্য মিলেছে, তার ভিত্তিতেই তলব করা হয়েছে মলয়কে। ইডি সূত্রে খবর, মলয় ঘটক আজ হাজিরা এড়ালে কড়া পদক্ষেপ নেবে তদন্তকারীরা। এর আগে ১১ বার ইডি-র হাজিরা এড়িয়েছেন মলয়। মলয়ের গরহাজিরা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

মার্চ মাসের শেষের দিকে কয়লা পাচার কাণ্ডে তাঁকে দিল্লিতে তলব করে ইডি। ডাকা হয় তাঁর আপ্ত সহায়ককেও। গত ২৯ মার্চ মলয়কে দিল্লির প্রত্যাবর্তন ভবনে ডাকা হয়। কিন্তু সেদিন হাজিরা দেননি রাজ্যের আইনমন্ত্রী। উল্টে তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। প্রথম দফায় ১২ এপ্রিল পর্যন্ত মলয়কে মৌখিক রক্ষাকবচ দেয় আদালত। দ্বিতীয় দফায় সেই রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয় ২৬ এপ্রিল পর্যন্ত। তারপর ফের আরও ১৪ দিনের জন্য স্বস্তি পান তিনি।

প্রসঙ্গত, কয়লা কাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত বেশ কিছু তথ্যের পাশাপাশি কয়েক জনের বয়ান রেকর্ড করেছে গোয়েন্দারা। তদন্ত সূত্রে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরাকেও জেরা করেছে গোয়েন্দারা। পাশাপাশি তাদের হাতে উঠে আসে মলয় ঘটকের নাম। একাধিক অভিযুক্তের সঙ্গে কথা বলে তাঁরা নাম হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। তাঁকে এ ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত জরুরি বলে মনে করছেন তাঁরা।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top